এখনই বন্ধ হচ্ছে না জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 October 2023

এখনই বন্ধ হচ্ছে না জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল

 



এখনই বন্ধ হচ্ছে না জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৬ অক্টোবর: স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা। কারণ টিআরপির এপাশ ওপাশ হলেই পুরনো ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন আর একটি ধারাবাহিক। আর সেইরকমই টিআরপি কম থাকায় বন্ধ হয়ে যাওয়ার কথা হয়েছিল জী বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকের। কিন্তু এর মধ্যেই জানা গেছে এখনই নয় আরও কিছুদিন চলবে এই ধারাবাহিক।



স্টার জলসার যেমন শুরু হয়েছে নতুন ধারাবাহিক জল থই থই ভালোবাসা। অপরদিকে সেই একই স্লটে জী বাংলায় এসেছে নতুন ধারাবাহিক মিলি। এদিকে আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর সেই কারণে জী বাংলায় সম্প্রতি পুজোর পর বেশ কিছু ধারাবাহিক বন্ধ করে দেওয়ার কথা উঠেছিল। আর সেই তালিকায় নাম ছিল জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো।



গত বছর ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। গল্পের বিষয়বস্তু ছিলো দেবতাকেন্দ্রিক। গল্পের নায়িকা গৌরী হল দেবী পার্বতীর মানব রূপ। আর নায়ক ঈশান মহাদেবের রূপ। গৌরী ছিলো ঈশ্বরে বিশ্বাসী আর ঈশান ছিলো সম্পূর্ণ রূপ নাস্তিক। আর এই দুই মেরুর মানুষকে নিয়েই এগিয়েছিল গল্প। এমনকি কয়েকদিনেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।


সন্ধ্যে সাড়ে সাতটাই সম্প্রচারিত হতো এই ধারাবাহিকটি। এমনকি প্রথম দিকে এই ধারাবাহিকের টিআরপি খুব ভালো ছিল। এক নম্বরেও ছিল এই ধারাবাহিক। এছাড়া, সবসময়ই প্রায় পাঁচের মধ্যে থাকত। কিন্তু, সময় পরিবর্তন হওয়ার পর থেকেই টিআরপি কমতে শুরু করে ধারাবাহিকের। বলা বাহুল্য টিআরপি তালিকায় গত কয়েক সপ্তাহ ধরে এক থেকে দশের মধ্যে নেই গৌরী এল ধারাবাহিকটি।


আর তারপরেই জল্পনা ওঠে পুজোর পর বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিকটি। সেই খবরে রীতিমত মনখারাপ হয়ে গিয়েছিল গৌরী – ঈশানের অনুরাগীদের। আর তার মধ্যেই জানা গেলো সুখবর। নভেম্বরেই বন্ধ করা হচ্ছে না এই ধারাবাহিকটি। আরও কিছু মাস চলবে এটি। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে।


চ্যানেলের মতে আর কয়েকদিন পরেই শুরু হবে শীতকাল। আর শীতকালে সন্ধার দিকের ধারাবাহিকের টিআরপি গুলো বাড়ে। তাই গৌরী এলো যদি টিআরপি তে ৪+ স্কোর করে তাহলে এখনই আর বন্ধ করা হবে না ধারাবাহিকটি। শীত পুরোপুরি শেষ হওয়ার পর মার্চের দিকে বন্ধ করা হবে গৌরী এলো। যদিও চ্যানেলের তরফে এখনও ফাইনাল কিছু জানানো হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad