তুলসী পাতা চিবিয়ে খাচ্ছেন? জীবনে কী দুর্দশা নেমে আসতে পারে জানেন?
প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ১৩ অক্টোবর: রোজ সকালে তুলসী পাতা চিবিয়ে খাচ্ছেন? সর্বনাশ! জানেন কোন ভয়ঙ্কর দুর্দশা নেমে আসতে পারে জীবনে? ভুলেও চিবিয়ে খাবেন না তুলসীপাতা দেখুন কি বলছে বিজ্ঞান ও হিন্দু শাস্ত্র।
তুলসীর গুণ গুনতে শুরু করলে শেষ করা যাবে না। তাই প্রাচীনকাল থেকেই তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে একাধিক কাজে। শিশু হোক বা বয়ষ্ক সকলের জন্যই এই পাতা মহাঔষধ। এছাড়া হিন্দু ধর্মেও তুলসী পাতা পবিত্র বলে মনে করা হয়। তাই অন্যান্য সামগ্রীর পাশাপাশি পুজোতে এর গুরুত্ব অপরিসীম। তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় পুজো।
শাস্ত্রে বলা হয়, তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। কারণ লক্ষ্মীর অপর নাম তুলসী। আর এই কারণেই তুলসী পাতা কখনও চিবিয়ে খেতে নেই। এর ফলে অমঙ্গল নেমে আসে। তাই এই পাতা সবসময় গিলে খেতে হয়। এই নিয়ে যদিও অনেক মতপার্থক্য রয়েছে। তবে, তুলসী পাতা না চিবিয়ে খাওয়া কি পুরোটাই ধর্মীয় নাকি এর পেছনে রয়েছে কোনও বৈজ্ঞানিক কারণ?
তুলসী পাতায় প্রচুর অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা ক্যান্সার, ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদির বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। এতে থাকা প্যানিক্রিয়াস, বেটাসেলের কার্যকারণ ক্ষমতা বাড়ায়, ইনসুলিন ক্ষরণকেও প্রভাবিত করে। এমনকি, তুলসির গুনাগুন টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। যদিও তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অনেক রোগের ঝুঁকি কমে যায়, তবে কখনই তুলসী পাতা চিবিয়ে খাওয়া উচিৎ নয়, কারণ এর পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে।
তুলসী পাতা না চাবানোর পেছনে কারণ হল এতে পারদ ও আয়রনের মাত্রা খুব বেশি থাকে, তাই এই পাতা চিবোলে এর থেকে নির্গত মিনারেল দাঁত ক্ষয় করে, দাগছোপও ফেলে দিতে পারে।
এছাড়া তুলসী পাতা কিছুটা অ্যাসিডিকও বটে, এই পাতা চিবোলে সহজেই দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়।
এই পাতায় আর্সেনিকও রয়েছে কিছু পরিমাণ, যার ফলে দাঁত নষ্ট হয়ে যেতে পারে সহজেই।
এই পাতা অ্যাসিডযুক্ত হওয়ায় দাঁতে ব্যথাও হতে পারে। তাই আয়ুর্বেদেও তুলসী চাবানো নিষিদ্ধ।
তাহলে কীভাবে খাবেন তুলসী?
বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ভালো উপায় তুলসীর চা তৈরি করে পান করা। এই চা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলার পাশাপাশি জীবাণু সংক্রমণ রুখতে, ত্বকের ইনফেকশন দূর করতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ফুটন্ত জলে তুলসী ফুটিয়ে চা তৈরি করে নিয়মিত পান করতে পারেন অথবা তরকারিতেও মিশিয়ে দিতে পারেন কয়েকটি তুলসী পাতা। এছাড়াও তুলসীর গুঁড়ো জলে মিশিয়ে পান করতে পারেন। তবে ভুল করেও যেন চিবিয়ে খাবেন না তুলসী পাতা।

No comments:
Post a Comment