ছোটদের মনপসন্দ রেড সস পাস্তা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 October 2023

ছোটদের মনপসন্দ রেড সস পাস্তা


ছোটদের মনপসন্দ রেড সস পাস্তা

সুমিতা সান্যাল, ১৫ অক্টোবর: পাস্তা আজকালকার ব্যস্ততার দিনে একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। কিন্তু এই স্ট্রিট ফুডটি স্ট্রিট পার করে ঢুকে পড়েছে আমাদের রান্নাঘরে। ছোট থেকে বড়ো সকলেই এটি খেতে দারুণ পছন্দ করে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকম ভাবে পাস্তা তৈরির একটি সহজ প্রণালী। ট্রাই করে দেখুন। 

উপাদান -

পাস্তা ২ কাপ,

টমেটো ৪ টি,টুকরো করে কাটা, 

টমেটো সস ১\৪ কাপ,

অলিভ অয়েল ২ থেকে ৩ চামচ,

বিভিন্ন রঙের ক্যাপসিকাম ১ বা ২ টি,টুকরো করে কাটা, 

মাশরুম ৫ থেকে ৬ টি,টুকরো করে কাটা, 

বিনস ১ মুঠো,টুকরো করে কাটা, 

তুলসী পাতা ৮ থেকে ১০ টি,

আদা বাটা ১ চা চামচ,

গোলমরিচ গুঁড়ো ১\৪ চা চামচ,

চিলি ফ্লেক্স ১\৪ চা চামচ,

অরিগানো ১\২ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী,

মোজারেলা চিজ সাজানোর জন্য ।

তৈরির প্রক্রিয়া -

মিক্সারে টমেটো ও আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিন।

গ্যাসে একটি নন-স্টিক প্যান রাখুন। এতে অলিভ অয়েল দিন এবং গরম করে রসুনের কুচি দিয়ে ভেজে নিন। প্যানে পেঁয়াজ যোগ করুন এবং একটি চামচ দিয়ে নাড়তে থাকুন। ২ মিনিট পর প্যানে টমেটো-আদা পেস্ট দিয়ে ভেজে নিন। এবার এতে লবণ দিন। কিছুক্ষণ ঢেকে রান্না করুন এবং পাস্তা সস প্রস্তুত।

অন্যদিকে আপনার পছন্দের সবজি ভাজুন। একটি প্যানে অলিভ অয়েল, সবজি ও সস দিন এবং নাড়ুন। সবশেষে সেদ্ধ করা পাস্তা এর সাথে ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad