দীপাবলিতে বানিয়ে ফেলুন শাক-পনির কারি, জমে যাবে রাতের ভোজ
নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ০১ নভেম্বর: সামনেই দীপাবলি উৎসব। এই সময়ে রাতের ভোজে একঘেঁয়ে খাবার না খেয়ে কিছু বিশেষ খেতে পারেন, যেমন শাক-পনির কারি। শাক-পনির সবজি পালক পনির থেকে বেশ আলাদা এবং এটি তৈরির পদ্ধতিও আলাদা। তো চলুন জেনে নিই কীভাবে তৈরি করবেন শাক ও পনিরের তৈরি সুস্বাদু খাবার।
শাক-পনির তৈরির উপকরণ
সরিষার শাক- ২৫০ গ্রাম
পালং শাক- ২৫০ গ্রাম
পনির- ২০০ গ্রাম
কাঁচা লঙ্কা- ২ টি
পেঁয়াজ- ১ টি
টমেটো- ২ টি
আদা টুকরো- ১ ইঞ্চি
গরম মশলা- ১ চা চামচ
জিরা- আধা চা চামচ
লেবুর রস
দেশি ঘি
কীভাবে শাক-পনির বানাবেন
-প্রথমে সরিষা ও পালং শাক ভালো করে ধুয়ে ডাঁটা আলাদা করে নিন।
-প্যানে জল দিয়ে পালং ও সরিষা শাক ভালো করে ফুটিয়ে নিন।
-এটি ঠাণ্ডা করে দুটো শাকের পেস্ট তৈরি করুন।
-এবার প্যানে ঘি গরম করে তাতে জিরা ফোঁড়ন দিন।
-জিরা লাল হয়ে গেলে সূক্ষ্মভাবে কাটা পেঁয়াজ দিন। সেইসঙ্গে আদার গ্ৰেট ও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন।
-পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে মিহি করে কাটা টমেটো দিন। টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন এবং ঘি ছেড়ে দেওয়া পর্যন্ত কষান।
-এরপর শাকের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এবং এর সাথে গরম মশলা দিন।
-ভালো ভাবে কষে গেলে শাকের রঙ পরিবর্তন হবে। এরপর পনিরের টুকরোগুলোকে চৌকো করে কেটে দিয়ে দিন এবং ভালো করে মেশান। এবারে স্বাদ অনুযায়ী নুন যোগ করুন এবং সামান্য জল দিয়ে হাই ফ্লেমে রান্না করুন। জল শুকিয়ে মাখো মাখো হলে গ্যাসের আঁচ বন্ধ করে ঢেকে দিন। ব্যস, তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু শাক-পনির কারি।

No comments:
Post a Comment