১৫ বছরের দাম্পত্যের অবসান! কেন ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 December 2023

১৫ বছরের দাম্পত্যের অবসান! কেন ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে!

 



১৫ বছরের দাম্পত্যের অবসান! কেন ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে! 



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ০৯ ডিসেম্বর: বলিউডের হট টপিক এখন বচ্চন পরিবার। অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগাভাগি থেকে শুরু করে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্সের জল্পনা এখন সর্বত্র। সোশ্যাল মিডিয়াতে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেলেও নাকি ভেতর ভেতর চিড় ধরেছে সম্পর্কে, এমনটাই গুঞ্জন বলিউডের অন্দরেও। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটে গেল বচ্চন পরিবারে?


বিচ্ছেদের খবরে কার্যত সীলমোহর দিয়েছেন অভিষেক বচ্চন নিজেই। সাম্প্রতিককালে তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে যেখানে তার হাতে বিয়ের আংটি দেখা যাচ্ছে না। অথচ এই আংটি কখনও খুলতেন না অভিষেক। ঐশ্বর্যর জন্মদিনেও দায়সারাভাবে তাকে শুভেচ্ছা জানান জুনিয়র বচ্চন। এদিকে সাম্প্রতিক খবর অনুসারে সোশ্যাল মিডিয়াতে নাকি বৌমা ঐশ্বর্যকে আনফলো করে দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন! অবশ্য দ্বিমত পোষণ করে কেউ কেউ বলছেন অমিতাভ কোনদিনই ঐশ্বর্যকে ফলো করতেন না।


বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যতদূর জানা যাচ্ছে মেয়ে আরাধ্যাকে নিয়ে এখন ঐশ্বর্য একাই থাকছেন। বলিউডের অন্দরে গুঞ্জন শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বনিবনা নেই ঐশ্বর্যর। তার অন্যতম কারণ নাকি রেখার সঙ্গে ঐশ্বর্যর সদ্ভাব। বিভিন্ন অনুষ্ঠানে রেখার সঙ্গে সেলফি তোলা মাস্ট! তার উপর আবার একবার একটি অনুষ্ঠানে রেখাকেই ‘মা’ বলে ডেকেছিলেন বচ্চন বধূ। এতে নেটিজেনরা অনেকেই বলেছিলেন শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই ঐশ্বর্য ইচ্ছে করে রেখার সঙ্গে সেলফি তোলেন!


ইদানিং অভিষেককে ছাড়া একাই বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা যাচ্ছে না ঐশ্বর্যকে। বিশেষ করে মুকেশ আম্বানির বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে অভিষেককে ছাড়া শুধু ঐশ্বর্য এবং আরাধ্যার উপস্থিতি বারবার প্রশ্ন তুলেছে ভক্তদের মনে। অমিতাভের নাতি অগস্ত্য নন্দার ‘দ্য আর্চিজ’ এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবার উপস্থিত থাকলেও সেখানেও নাকি ঐশ্বর্য এড়িয়ে চলছিলেন অভিষেককে। এমনটাই অন্তত মনে হয়েছে নেটিজেনদের।


নিন্দুকদের দাবি, শুধু শাশুড়ির সঙ্গে নয়, ননদের সঙ্গেও নাকি ঐশ্বর্যর সম্পর্ক ভালো নয়। আর স্বামীর সঙ্গে নিত্যদিন ঝামেলা তো লেগেই থাকে। ঐশ্বর্য নিজেই একবার একটি সাক্ষাৎকারে তাদের দাম্পত্য সিক্রেট তুলে ধরেছিলেন। তিনি বলেন অভিষেকের সঙ্গে তার রোজ ঝগড়া হয়। তবে সেটা কোনও বড় অশান্তি নয়, স্রেফ বাদানুবাদ। আর অভিষেকই ঝামেলা মিটিয়ে নিতে আগে এগিয়ে আসেন সব সময়।


এদিকে আবার বচ্চন পরিবারের সম্পত্তির ভাগাভাগি নিয়েও জব্বর জল্পনা চলছে। মেয়ে‌ শ্বেতা বচ্চন নন্দাকে ৫০ কোটি টাকার বাংলো লিখে দিয়েছেন অমিতাভ। অমিতাভ বচ্চনের এই বাড়ির নাম প্রতীক্ষা। যার মধ্যে ৮৯০.৪৭ স্কয়ার ফুট এবং ৬৭৪ স্কয়ার ফুটের দুটি অংশ রয়েছে। আর গোটা বচ্চন পরিবার এখন থাকে জলসা বাড়িতে।

No comments:

Post a Comment

Post Top Ad