কোলজুড়ে এসেছে সন্তান, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2023

কোলজুড়ে এসেছে সন্তান, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি

 



কোলজুড়ে এসেছে সন্তান, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ ডিসেম্বর: প্রত্যেক বছরই কোনো না কোনো মানুষের জন্য সুখবর নিয়ে আসে আবার কোন না কোন মানুষের জন্য আসে খারাপ খবর। প্রত্যেক বছরই যেমন কিছু মানুষ আমাদের চিরকালের জন্য বিদায় দিয়ে চলে যায় তেমন নতুন মানুষ আসে আমাদের জীবনে। আজ কিছু টলিউড সেলিব্রিটির কথা বলব যারা চলতি বছরে হয়েছেন মা-বাবা।


পিতা-মাতা হওয়া যেকোনো মানুষের জীবনে নতুন একটি জন্ম পাওয়ার সমান। এই অনুভূতি শুধু সেলিব্রিটি কেন যে কোন মানুষের জীবনেই ভীষণ স্পেশাল হয়। জীবনের এই সেরা প্রাপ্তি চলতি বছরে পেয়েছেন টলিউডের ৪ জন সেলিব্রিটি, যাদের মধ্যে তিনজন দ্বিতীয়বার এই সুখের মুখ দেখেছেন। তাহলে চলুন আলাপ করে নেওয়া যাক সেই ৪ জন সেলিব্রেটির সঙ্গে।


টলিউডের সংগীত শিল্পী অনীক ধর জুলাই মাসের শুরুতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন। স্ত্রীর সাধের ছবি দিয়ে আগত এই সুখের খবর তিনি জানিয়েছিলেন সকলকে। গত ১১ ই সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে অনিকের স্ত্রী দেবলীনা জন্ম দিয়েছিলেন দ্বিতীয় সন্তানের। একটি কন্যা সন্তানের পর অনেকের ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। খবরটি সোশ্যাল মিডিয়া ভাগ করার সাথে সাথে সংগীত শিল্পীকে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন।


পয়লা বৈশাখের শুভক্ষণে গৌরব এবং ঋদ্ধিমা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে সকলকে জানান তাদের ঘরে আসতে চলেছে নতুন এক অতিথি। গত ১৬ ই সেপ্টেম্বর বাবা মা হন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। ঋদ্ধিমার কোলে পুত্র সন্তানের জন্মের পর সব্যসাচীর পরিবারে বয়ে যায় খুশির হাওয়া। কিছুদিন আগেই এক রত্তিকে সঙ্গে নিয়ে বিমানে করে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন গৌরব এবং ঋদ্ধিমা।


শুভশ্রী এবং রাজ চক্রবর্তী দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানানোর পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় খুশির হাওয়া। ইউভানের জন্মের পাঁচ বছর অতিক্রান্ত হতে না হতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন শুভশ্রী এবং রাজ। গত ৩০ নভেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শুভশ্রী। নাম রাখেন ইয়ালিনী।

No comments:

Post a Comment

Post Top Ad