প্রিয়জনকে চু-মু খেলেই ভালো থাকবে হার্ট!
প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ২১ ডিসেম্বর:
নিজের প্রিয় মানুষকে ভালোবেসে চুম্বন করে থাকে সবাই। চুম্বনই হয়ে উঠে ভালোবাসার প্রতীক। একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে চুম্বন করেন মানুষ।এই চুম্বনে শারীরিক চাহিদার থেকে বিশ্বাসের অঙ্গীকারই পায় বেশি জায়গা। নতুন সম্পর্কে যাওয়া মানুষগুলোর কাছে চুম্বন হয় একদম আলাদা অনুভূতি।
জানলে অবাক হবেন,চুম্বন আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। এমনকি একাধিক শারীরিক সমস্যাও সমাধান করে চুম্বন। আর এ কথা অনেক আগেই ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন।
ব্রিটেনের 'নিউরোসায়েন্স অ্যান্ডন্ড কগনিটিভ সায়েন্স'এর বিজ্ঞানীরা দাবি করেছেন,চুম্বন উচ্চ রক্তচাপ,হার্টের সমস্যা,অবসাদের মতো একাধিক সমস্যার সমাধান করতে পারে।
গবেষণা বলছে, আধা ঘন্টার চুম্বনে ৬৮ ক্যালরি বার্ন হয়। এমনকি মার্কিন একদল গবেষকদের দাবি চুম্বন যদি বেশি তীব্র হয়,খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস চলে,তাহলে ৯০ক্যালরি পর্যন্ত ঝরতে পারে।
চুম্বনের স্বাস্থ্য উপকারিতা:
চুম্বনের রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। আসুন জেনে নেই সেই সম্পর্কে-
মাইগ্রেনের ব্যথা কমে:
ব্রিটেনের 'নিউরোসায়েন্স অ্যান্ড কগনিটিভ সায়েন্স'-এর বিজ্ঞানীদের দাবি,চুমু খেলে মস্তিষ্কে অ্যান্ডরফিন হরমোনের ক্ষরণ হতে থাকে যা শরীরের ব্যথা-বেদনা কমাতে সাহায্য করে। এমনকি চুমু খেলে মাইগ্রেনের মতো মারাত্বক যন্ত্রণাও সহজেই কমে যেতে পারে।
মাসিকের ব্যথাও কমে:
ব্রিটেনের বাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে,চুম্বনেরনের ফলে শরীরে অ্যান্ডরফিন হরমোন বেড়ে যায়,যা মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে।
হৃদযন্ত্র ভালো রাখে:
ব্রিটেনের বাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে,চুম্বন হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।বিশেষজ্ঞদের মতে,উচ্চ রক্তচাপের মতো সমস্যাও দ্রুত নিয়ন্ত্রণে আনতে চুম্বন সাহায্য করে।
মানসিক চাপ কমে:
চুম্বনের সময় মানব মস্তিষ্কে ডোপামিন আর সেরোটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে অবসাদ ও দুশ্চিন্তা কমে দ্রুত।

No comments:
Post a Comment