২০২৩ সালে বিয়ে করেছেন বলিউডের এই অভিনেত্রী - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 December 2023

২০২৩ সালে বিয়ে করেছেন বলিউডের এই অভিনেত্রী

 



২০২৩ সালে বিয়ে করেছেন বলিউডের এই অভিনেত্রী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ০৯ ডিসেম্বর: মাঝে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বিদায় নেবে ২০২৩। ভাল-মন্দই মিলিয়ে মিশিয়ে কেটে যাবে আরও একটি বছর। তবে এই বছর কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে খুশির সানাই বেজেছে বারবার। কেউ বিয়ে করেন থাইল্যান্ডের কোলে কেউ আবার বেছে নেন যোধপুরকে। পরিনীতি চোপড়া থেকে কিয়ারা আদবানী, এই বছর বিয়ের পিঁড়িতে বসলেন কোন কোন অভিনেত্রী? দেখে নিন এক নজরে।



গত সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিক রাঘব চাড্ডাকে বিয়ে করেছেন পরিনীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে মহা ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বেইজ রঙের লেহেঙ্গা পরেছিলেন পরিনীতি। আর তার স্বামী রাঘব পড়েছিলেন আইভরি রঙের শেরওয়ানি।

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী কিয়ারা আডবানী চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রেমিক তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রাজস্থানের জয়সালমেরের একটি বিলাসবহুল প্যালেস হোটেলে রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। কিয়ারা এবং সিদ্ধার্থ দুজনেই মনীশ মালোত্রার ডিজাইন করা পোশাক পড়েছিলেন বিয়ের দিন।


সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি ভারতের অন্যতম বিখ্যাত ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন। অভিনেত্রী অনামিকা খান্নার ডিজাইন করা প্যাস্টেল রংয়ের একটি লেহেঙ্গা পড়েছিলেন। রাহুল পড়েছিলেন একই রঙের শেরওয়ানি। সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউসে এই বিবাহ অনুষ্ঠিত হয়েছিল।


ট্রিপলিং, ফোর মোর শর্টস, শুভ মঙ্গলম জ্যাদা সাবধান সিনেমা খ্যাত মানবী গাগরু দীর্ঘদিনের প্রেমিক বরুণ কুমারের সঙ্গে চলতি বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিন একটি লাল শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী। অসম্ভব সুন্দরী লাগছিল তাকে।


উত্তরণ খ্যাত অভিনেত্রী সৃজিতা দে চলতি বছরের জুলাই মাসে বিয়ে করেন বহুদিনের প্রেমিককে। সাদা গাউনে এদিন অভিনেত্রীকে দেখতে লাগছিল অসামান্যা। বিগ বস ১৬ জিতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad