ঘূর্ণিঝড় মিগজাউম! কেমন প্রভাব পড়বে বাংলায়?
নিজস্ব প্রতিবেদন, ০২ ডিসেম্বর, কলকাতা : কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আগামী ৫ ডিসেম্বর মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। তার আগেই পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বাংলায়। সকালে এবং সন্ধ্যায় ঠান্ডা অনুভব করবেন, তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ও রবিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া হিমালয় সংলগ্ন জেলাগুলোতে আপাতত রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়াও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের আপাতত কোনও অনুমান নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। শুক্রবার তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ, সর্বনিম্ন ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। একইভাবে ৩ ডিসেম্বর রবিবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এর পরে এটি উত্তর-পশ্চিমে সরে যাবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে পৌঁছাবে। তারপর এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং ৫ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ অন্ধ্র প্রদেশের নেলোর এবং মাছিলিপত্তনমে ল্যান্ডফল করবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও পার্শ্ববর্তী ওড়িশার উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment