আসছে গৌরী এলো ২! নায়ক-নায়িকা চরিত্রে থাকছেন পুরনো প্রিয় জুটিই! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 April 2024

আসছে গৌরী এলো ২! নায়ক-নায়িকা চরিত্রে থাকছেন পুরনো প্রিয় জুটিই!

 



আসছে গৌরী এলো ২! নায়ক-নায়িকা চরিত্রে থাকছেন পুরনো প্রিয় জুটিই!



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক,২৭ এপ্রিল: স্টার জলসা হোক বা জি বাংলা, কালার্স বাংলা হোক বা সান বাংলা, সমস্ত বড় বড় চ্যানেলগুলি নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক। টিআরপি কমে যাওয়া ধারাবাহিকগুলিকে পর্দা থেকে বি’দা’য় জানিয়ে টিআরপি বাড়ানোর জন্য চ্যানেল নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক।


সম্প্রতি জি বাংলার শুরু হয়েছে ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক যোগমায়া এবং অর্গানিক স্টুডিওর নতুন ধারাবাহিক অষ্টমী। ইতিমধ্যেই ধারাবাহিক দুটি বেশ সারা ফেলেছে জি বাংলার পর্দায়। এছাড়াও জানা গেছে বাংলা টকিজের নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায় যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা হানি বাফনা এবং শ্রীতমা মিত্র।


তবে গতবছরই জি বাংলার পর্দা থেকে বি’দায় নিয়েছিল ক্রেজি আইডিয়াস মিডিয়া প্রযোজিত এবং মোহনা মাইতি এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অভিনীত ধারাবাহিক গৌরী এলো। মোহনা এবং বিশ্বরূপ ছাড়াও ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায়, অনিন্দিতা দাস, সুমন্ত মুখোপাধ্যায়, মৌসুমী সাহা সহ একাধিক জনপ্রিয় তারকারা।

No comments:

Post a Comment

Post Top Ad