যে দেশের ৯৯ শতাংশ মানুষ বইপ্রেমী! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 April 2024

যে দেশের ৯৯ শতাংশ মানুষ বইপ্রেমী!

 



যে দেশের ৯৯ শতাংশ মানুষ বইপ্রেমী!


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ এপ্রিল: এদেশে ৯৯% মানুষ বই পড়তে ভালোবাসেন। মোবাইল ফোন বা ইন্টারনেটে যুগে রাস্তাঘাট বাস স্টেশন যেখানেই তাকাবেন দেখবেন মানুষের হাতে ফোন না থাকলেও একটি বই অন্তত রয়েছে। হ্যাঁ এই দেশে মানুষকে বইপোকাও বলা হয়ে থাকে, দেশটির নাম রাশিয়া। সেই দেশে মানুষরা বই আঁকড়ে বেঁচে থাকে। ধরুন আপনি সেই দেশের ট্রেনে উঠেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন ঠিক করেছেন সেখানে যেতে হয়তো আপনার তিন থেকে চার ঘন্টা মতন সময় লাগলো তবে ট্রেনে উঠে অদ্ভুত দৃশ্য চোখে পড়বে আপনার। দেখবেন আপনার চারিদিকে সমস্ত মানুষ বই পড়ছে, দেখে যেন মনে হয় বই পড়া প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। হয়তো কেউ মোবাইলের দিকে তাকিয়ে বহুক্ষণ ধরে কিন্তু কাছে গিয়ে দেখবেন পিডিএফে হয়তো বই পড়ছে। অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছে তবে হাতে কিন্তু বই রয়েছে। ছোট ছোট বাচ্চারা মায়ের পাশে বসে বই পড়ছে মাও বৌয়ের দিকে তাকিয়ে রয়েছে তবে শুধুমাত্র ট্রেনে কিংবা বাসে নয় পার্কেও একই অবস্থা ঘন্টার পর ঘন্টা বই পড়ে সময় কাটিয়ে দিচ্ছেন সবাই অফিস শেষে আড্ডা জমছে। সেখানে কথোপকথন হয় গতকাল কোন বই কেমন লেগেছে! একই অবস্থা কফি সফ থেকে চায়ের দোকান, রেস্টুরেন্ট ঠিক ব্যাংকেও সামনে লম্বা লাইন দাঁড়িয়ে কিংবা বসে বই পড়ছে রাশিয়ানরা। রাস্তায় ৪০ শতাংশ মানুষেরা মাসে পাঁচটি করে বই কেনে। ৭০ শতাংশ মানুষের বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরী রয়েছে। যেখানে আমাদের দেশের যুবক যুবতীরা ইন্টারনেটে মশগুল হয়ে রয়েছে। যেখানে যুবকদের জোর করে বই পড়তে বলেছে সেখানে রাশিয়ানরা নিজের ইচ্ছায় সারাদিন বই পড়ছে।

No comments:

Post a Comment

Post Top Ad