শেষ হচ্ছে দাদাগিরি সিজেন ১০, গ্রান্ড ফিনালেতে মঞ্চ মাতাবে সৌরভ-ডোনার ম্যাজিক
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩মে: শেষ হচ্ছে দাদাগিরি সিজেন ১০। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচার শুরু দাদাগিরি ১০-এর গ্র্যান্ড ফিনালের। মঞ্চে উপস্থিত থাকবেন ডোনা, ৬ জেলার টক্কর ঘিরে জমজমাট লড়াই। আর কী চমক থাকছে!
মন খারাপ দাদাগিরি ভক্তদের! শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত গেম শো। এবার খুব সময়ের আগেই শেষ হচ্ছে সৌরভ গাঙ্গুলির নন-ফিকেশন শো। এই সপ্তাহের শেষেই গ্র্যান্ড ফিনালে। সামনে এলো ধারাবাহিকের প্রথম প্রোমো।
শেষবারের মতো চলতি সিজেনের শেষেও দাদার সঙ্গে সঙ্গ দিতে আসছেন ডোনা গাঙ্গুলি। ডোনা গাঙ্গুলি ছাড়া যেন ‘দাদাগিরি’ অসম্পূর্ণ। গ্রান্ড ফিনালেতে ডোনা গাঙ্গুলির দুর্দান্ত নাচের সাক্ষী থাকবে বাংলার দর্শকেরা।
তবে চলতি সিজেনের বিশেষ আকর্ষণ ডোনা গাঙ্গুলি নিজের স্কুলের ছাত্রীদের নিয়ে মঞ্চ মাতাতে চলেছেন। ধারাবাহিকের নতুন প্রোমোতে তার ঝলক সামনে এসেছে।

No comments:
Post a Comment