রান্নার শো থেকে বাদ পড়ে মুখ খুললেন প্রাক্তন সঞ্চালিকা সুদীপা
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৯ মে: জি-বাংলার দিদি নং ১ মানেই যেমন রচনা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি রান্নাঘর মানেই সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপা চট্টোপাধ্যায় সঞ্চালিত রান্নাঘর ছিল বাংলার এক টানা সব থেকে বেশিদিন চলা শো। কিন্তু কয়েক বছর আগেই থেমেছে সেই শোয়ের সফর। এবার নতুন রূপে আসছেন সুদীপা। সুদীপা চট্টোপাধ্যায় টলিউডের অতি পরিচিত নাম। তাঁর করা ধারাবাহিক বা ছবির থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছিল তাঁর করা শো রান্নাঘর। সেটা সুদীপার রান্নাঘর বলেই খ্যাতি পায়। শুধু তাই নয়, জি বাংলার পর্দায় চলা এই শোটি বাংলার এক টানা চলা সবথেকে বেশিদিনের শো ছিল। টানা ১৭ বছর সম্প্রচারিত হয়েছে রান্নাঘর। কিন্তু কালের নিয়মে থামাতে হয়েছে সেই শোয়ের পথ চলা। ২০২২ সালে বন্ধ হয়ে রান্নাঘরের সম্প্রচার। এবার নতুন করে নতুন একটি শো নিয়ে আসছেন সুদীপা।
তবে এবার জি-বাংলা একে বারেই সব পাল্টে দিলেন। চ্যানেলে নতুন রান্নার শো আনা হলেও সঞ্চালিকার আসনে আনলেন পরিবর্তন।
জি-বাংলার নতুন রান্নার শো ‘রন্ধনে বন্ধন’-এ সুদীপা নয়, সঞ্চালিকা গৌরব-ঋদ্ধিমা। যা দেখে কিছুটা অবাক হয়েছিলেন দর্শক। তবে এই প্রসঙ্গ কি বলছেন সুদীপা? নতুন রান্নার শো থেকে বাদ পড়ে অবশেষে মুখ খুললেন সঞ্চালিকা অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইনের কাছে সুদীপা জানিয়েছেন, চ্যানেলে আবার কুকারি শো শুরু হতে চলেছে। কিন্তু আমি ডাক পেলাম না। প্রচণ্ড দুঃখ হয়েছিল। তবে সুদীপা নিজের রান্নার শো আনতে চলেছে ইউটিউব চ্যানেলে। আর এই পরিকল্পনা তিনি পেয়েছেন জনপ্রিয় শেফ রণবীর ব্রারের কাছ থেকে।
.jpeg)
No comments:
Post a Comment