নৃশংস! স্ত্রী-মা সহ পরিবারের ৮ জনকে কুপিয়ে খুন, আত্মঘাতী যুবক
প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৯ মে: পরিবারের ৮ সদস্যকে কুড়াল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। জেলার তামিয়ার কাছে বোদাল কাছাড়ে এক যুবক তাঁর পরিবারের ৮ সদস্যকে খুন করেছে। এমনকি ৮ দিন আগে বিয়ে তার স্ত্রী, নিষ্পাপ ভাগ্নী ও বোনকেও রেহাই দেয়নি সে। এক এক করে সবাইকে কুড়াল দিয়ে কুপিয়ে করে এবং এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার (২৮-২৯ মে) গভীর রাতে মহুলঝির থানার অন্তর্গত বোদাল কাছাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে ফরেনসিক দল।
উল্লেখ্য, বোদাল কাছাড় জেলা সদর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে। পুলিশ খবর পায় যে একটি আদিবাসী পরিবারের এক যুবক পুরো পরিবারকে মেরে ফেলেছে। এরপর সেখান থেকে ওয়্যারলেস করে জেলা সদরে খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এসপি মণীশ খত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত বলে জানা গেছে। মাত্র ৮ দিন আগে, ২১ মে বিয়ে করেন তিনি। প্রথমে স্ত্রীকে খুন করে। এরপর ৫৫ বছর বয়সী মাকে। মাকে মারার পর সে তার ৩০ বছরের বৌদি ও ৩৫ বছরের দাদাকে খুন করে। তাদের পর সে তার ১৬ বছরের বোন, ৫ বছরের ভাইপো, ৪ এবং দেড় বছরের ভাগ্নিকে খুন করে।
উল্লেখ্য, মাত্র ৮ দিন আগে ওই যুবকের বিয়ে হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। পুলিশের শীর্ষ কর্তা ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জনগণ বিশ্বাস করতে পারছে না যে তাদের এলাকায় এমন গণহত্যা হয়েছে।

No comments:
Post a Comment