দাবদাহ থেকে মুক্তি! স্বস্তির বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ০৫ মে: সকাল থেকেই উধাও সূর্যের কড়া তেজ। আকাশে মেঘের আনাগোনা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও ৪০-এর নিচে থাকবে তাপমাত্রা। সেইসঙ্গে রাজ্যের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কিছুটা বেশি হবে বৃষ্টিপাত। আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে এই বৃষ্টি। সেই সঙ্গেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। সোমবার ও মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং এই দু'দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার ৫ই মে দক্ষিণবঙ্গের দশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার ঝড়-বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে।
অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় রবিবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

No comments:
Post a Comment