আদৃত-কৌশাম্বীর বিয়ে নিয়ে মুখ খুললেন মিঠাই সৌমিতৃষা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 May 2024

আদৃত-কৌশাম্বীর বিয়ে নিয়ে মুখ খুললেন মিঠাই সৌমিতৃষা

 



আদৃত-কৌশাম্বীর বিয়ে নিয়ে মুখ খুললেন মিঠাই সৌমিতৃষা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক,২৭মে: আর কোনও জল্পনার অবকাশ রইল না। সৌমিতৃষা নিজের মুখে জানালেন আদৃত-কৌশাম্বির বিয়েতে তিনি নেমন্তন্ন পাননি। কেন তাঁর সঙ্গে এমন আচরণ করলেন উচ্ছেবাবু ? 


বিয়ের পর আদৃতের প্রথম জন্মদিন। শনিবার ৩১-এ পা দিলেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক। আদৃতের এই স্পেশ্যাল দিনে নতুন বউ কৌশাম্বির তরফে এসেছে আদুরে শুভেচ্ছা বার্তা। জন্মদিনেও ফ্যানেদের ভোলেননি আদৃত, এদিন সময়মতো ভারতলক্ষ্মী স্টুডিওতে এসে নিজের জন্মদিন পালন করেছেন ভক্তদের সাথে। 


 গত ৯ মে গাঁটছড়ায় বাধা পড়েছেন মিঠাই খ্যাত আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। জানা যায় মিঠাই ধারাবাহিকের সেটেই তাদের দেখা আর সেখান থেকে প্রেম আর তারপর বিয়ে।


পর্দায় একসময় মিঠাই ও উচ্ছেবাবুর জুটি ছিল নম্বর ওয়ান। এমনকি তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল নানা গুঞ্জনও। কিন্তু সেইসব কাটিয়ে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সম্প্রতি দর্শকের মনে অভিনেতার বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে।


তার মধ্যে একটি হল, অভিনেতা আদৃত রায়ের বিয়েতে গোটা মিঠাই টিম উপস্থিত থাকলেও দেখা পাওয়া যায়নি মিঠাই ওরফে সৌমিতৃষার। তাহলে কি মিঠাই-সিদ্ধার্থর বন্ধুত্বে ফাটল ধরল?


নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠায় সেই প্রশ্নের উত্তরে সৌমিতৃষা স্পষ্ট জানান, নিমন্ত্রণ পাইনি, বা নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছে তারা, তাই দেখা যায়নি। আমারও তাঁদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি। আমরা তো জানতামই মিঠাই চলাকালীন, তখনই শুভেচ্ছাবার্তা দিয়েছিলাম।

No comments:

Post a Comment

Post Top Ad