প্রথমবার বড় মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন সৃজিত
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ মে: টলি জগতের অন্যতম ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও তার চিন্তাভাবনা একটু অন্যরকমের তা অবশ্য তার শখ দেখলেই কিছুটা আন্দাজ করা যায়। এতদিন খবরের শিরোনামে এসেছিল তার পোষ্য উলুপি-র কথা। এরপর জানা যাচ্ছে একটা নয়, দুটো নয়, পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার বাড়িতে।
অবশেষে নিজের মেয়ের সঙ্গে পরিচয় করালেন টলিউডের ফার্স্ট বয় সৃজিত মুখোপাধ্যায়। দিন কয়েক আগেই নিজের মেয়ের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন সৃজিত মুখোপাধ্যায়। আর যা শুনে রীতিমতো অবাক হয়ে যান সৃজিত ভক্তরা। কারণ বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছেন তিনি কিছু বছর আগে। মিথিলার এটা দ্বিতীয় বিয়ে। কিন্তু সৃজিতের সঙ্গে তাঁর সন্তান হল কবে? এই নিয়েই ধন্দে পড়ে যান সকলে।
তবে বাড়িতে সাপ পুষছেন, কীভাবে তা সামলাচ্ছেন। এ নিয়ে তিনি একবার বলেছিলেন, পোষার তো ঝক্কিও অনেক। সাপ খুব শান্ত প্রাণী। তিনি ছোট্ট থেকে সাপ নিয়ে খেলা করেন। তাই এইসব নিয়ে ভয় পান না তিনি। তবে সবাই উলুপিকে দেখতে চাইলে সৃজিত নিজেই জানিয়েছিলেন, বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়। আর একটু বড় হলে তিনি নিজেই ছবি দেবেন। অবশেষে সেই ছবি সামনে আনলেন সৃজিত। এখনও পর্যন্ত তাঁর সহকর্মীরা অনেকেই উলুপিকে দেখে এসেছেন।
আর এই পাঁচ প্রজাতির সাপ সকলেই তার সন্তান তুল্য। উলুপির পর এবার বড় সন্তানের ছবি সামনে আনলেন সৃজিত। যা দেখে ওরে বাপ রে বলছেন নেটিজেনরা।
নতুন পাইথনের ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, এটা আমার বড় নাগিনী। ছবিতে দেখা যাচ্ছে হলুদ শার্ট পড়ে সোফার উপর বসে রয়েছেন পরিচালক, আর তার গলায় পেঁচানো মোটাসোটা আরও একটা সাপ। একজন কমেন্টে জিজ্ঞেস করেন, এটা কোন প্রজাতির সাপ? উত্তরে পরিচালক জানান, বল পাইথন।

No comments:
Post a Comment