নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা, মালদা, ০৩ মে: বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মহানন্দা নদীর রেল লাইন ব্রিজের নিচ থেকে উদ্ধার হল দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি মালদা জেলার। শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। এরপর খবর দেয় পরিবারকে পরিবারের লোকজনকে। তারা এসে দেহ শনাক্ত করে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অংশু মহন্ত, বয়স ১৬ বছর, তাঁর বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায়।
পরিবারের তরফে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয় অংশু। তারপরে রাত পেরিয়ে গেলেও আর বাড়িতে ফেরেনি সে। এর পরেই খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের লোকজন এবং কোনও খোঁজখবর না মেলায় অবশেষে মালদা থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার। কিন্তু এরমধ্যেই এল দুঃসংবাদ। শুক্রবার সকালে তার পরিবার লোক মারফত খবর পায় মহানন্দা নদীর রেল লাইন ব্রিজের নিচে বাড়ির ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলে।
তবে কী কারণে এই মৃত্যু তা জানা যায়নি। এমনকি মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্নঝ নেই। তবে, পরিবারের তরফে জানা গেছে ছেলেটি অল্প বিস্তর মানসিক ভারসাম্যহীন ছিল। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

No comments:
Post a Comment