স্মৃতি ফিরছে সূর্যের, ফের মিলন সুদিপার, অনুরাগের ছোঁয়া ঘিরে খুশি দর্শক
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ মে: দেখতে দেখতে ৭০০ পর্ব পার করে ফেলল অনুরাগের ছোঁয়া। দর্শকদের কৃতজ্ঞতা জানিয়েছেন সবাই। এই সময় টিআরপিতে ভালো ফল না করলেই কোপ পড়ে ধারাবাহিকের উপর। কখনও কখনও ৩-৪ মাসেও বন্ধ হয়ে যায় ধারাবাহিক। এমন অবস্থায় দাঁড়িয়েও দেখতে দেখতে দুই বছর পার করতে চলল অনুরাগের ছোঁয়া। হ্যাঁ, এদিন ৭০০ পর্ব পার করে ফেলল দীপা, সূর্যর গল্প।
দর্শকের মন জয় করে নিচ্ছে। কারণ ফিরে এসেছে সূর্য যদিও তার স্মৃতি হারিয়েছে। দীপার সূর্যের স্মৃতি ফিরিয়ে আনার জন্য মরিয়া। সূর্য দীপা মিল দেখিয়ে ধারাবাহিক শেষ করা হোক, এমনটাই চাইছেন সকলে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। একটা সময় এক টানা টিআরপি তালিকার শীর্ষে থাকত এই মেগা। সূর্য দীপার রসায়ন তো বটেই দুই খুদে সোনা রূপার অভিনয়ও সহজেই মন কেড়েছিল দর্শকদের। আর সেই ভালোবাসার উপরেই ভর দিয়ে এই মেগা ৭০০ পর্ব পার করে ফেলল।
সম্প্রতি স্টার জলসায় পক্ষ থেকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে আনা হয়েছে। প্রোমো দেখে বোঝা যাচ্ছে এবার খুব শীঘ্রই ফিরতে চলেছে নায়ক সূর্যের স্মৃতি।
ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে পুতুলের বিয়ে বিয়ে খেলছে সোনা আর রূপা। সূর্য এসে বলে ‘আমিও খেলব’। দীপা সূর্যকে জিজ্ঞেস করে ‘কি খেলবেন?’ উত্তরে সূর্য বলে ‘বর-বউ’। আমি বর আর তুমি বউ। সূর্যের মুখে একথা শুনে অবাক হয়ে যায় দীপা। তাহলে কি ধীরে ধীরে ফিরে আসছে সূর্যের হারানো স্মৃতি?

No comments:
Post a Comment