অতিথি আপ্যায়নে ফিশ কাটলেট - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 June 2024

অতিথি আপ্যায়নে ফিশ কাটলেট


অতিথি আপ্যায়নে ফিশ কাটলেট

সুমিতা সান্যাল,১০ জুন: বাড়িতে অতিথি আসবে আর আপনি ভাবছেন তাদের কী খাওয়াবেন,তাই তো?আপনি স্বচ্ছন্দে তৈরি করে নিতে পারেন ফিশ কাটলেট।খেয়ে প্রশংসা করবেন অতিথিরা।কিভাবে তৈরি করবেন দেখে নিন।

উপাদান:

মাছের জন্য -

৬ টি কাঁটা ছাড়া মাছের টুকরো,

১ টুকরো আদা কুচি করা,

২ টি কাঁচা লংকা,কুচি করে কাটা, 

৩ টি রসুনের কোয়া,কুচি করে কাটা।

বেস-এর জন্য -

৬ টি পাঁউরুটির স্লাইস,ছোট টুকরো করা,

১ টি ডিম,

২ টি রসুনের কোয়া,

১ টুকরো আদা কুচি করা,

১ টি কাঁচা লংকা,কুচি করে কাটা, 

১ চা চামচ হলুদ গুঁড়ো, 

১ চা চামচ লাল লংকার গুঁড়ো,

১ চা চামচ মৌরি, 

৪ টি গোটা গোলমরিচ,

১ চা চামচ তেল,

১\২ টুকরো লেবুর রস,

১ টি আলু সেদ্ধ ও ম্যাশ করা,

২ টেবিল চামচ আটা,

প্রয়োজন মতো পুদিনা পাতা,

স্বাদ অনুযায়ী লবণ,

ভাজার জন্য প্রয়োজন মতো তেল,

পুদিনা পাতা সাজানোর জন্য।

তৈরির পদ্ধতি -

একটি প্যানে আদা,কাঁচা লংকা,রসুন ও জল দিয়ে ফুটিয়ে নিন।মাছগুলো এর উপরে চালুনিতে রেখে নরম না হওয়া পর্যন্ত ভাপে রান্না হতে দিন।

ব্লেন্ডারে পাঁউরুটির টুকরো,ডিম,রসুন,আদা,কাঁচা লংকা, লবণ,পুদিনা পাতা,হলুদ গুঁড়ো,লাল লংকার গুঁড়ো,তেল এবং লেবুর রস মিশিয়ে নিন।মৌরি ও গোলমরিচ মিক্সারে পিষে মিশ্রণটি ব্লেন্ডারে ঢেলে জল যোগ করে আবার পিষুন।এবার ভাপানো মাছ ব্লেন্ডারে দিয়ে পিষে নিন।

একটি পাত্রে মিশ্রণটি তুলে এতে আলু যোগ করে কাটলেট তৈরি করুন।উপরে কিছু আটা দিয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন।একটি প্যানে তেল গরম করে কাটলেট ভাজুন।ভাজা হয়ে গেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad