‘প্লিজ বাজি নয়’, সকলকে সচেতনতার বার্তা ছোট ইউভানের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 October 2024

‘প্লিজ বাজি নয়’, সকলকে সচেতনতার বার্তা ছোট ইউভানের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৯ অক্টোবর: দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক মাস আগে ফুটফুটে কন্যা সন্তান এসেছিল তাঁর কোল আলো করে। লক্ষ্মীবারে বাড়িতে লক্ষ্মী এলেও, রাজ-শুভশ্রী দেবী সরস্বতীর নামে মেয়ের নাম রেখেছিলেন ইয়ালিনি। তবে সন্তানের জন্মের আগে থেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় নানা ভাবে ছক ভেঙেছিলেন নায়িকা। গর্ভাবস্থা যে কোনও অসুস্থতা নয়, সেই বার্তা তিনি বার বার স্যোশাল মিডিয়ায় দিয়েছিলেন। তিনি তাঁর দায়িত্ব কর্তব্য সমান ভাবে পালন করেছিলেন। শ্যুটিং থেকে শুরু করে ছেলে ইউভানকে স্কুল থেকে নিয়ে আসা সবটাই করতেন তিনি। আর সেই মায়ের একেবারে যোগ্য মেয়ে ইয়ালিনি।


তবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোর উৎসব। ধনতেরাসের দিন থেকে দীপাবলির আনন্দে মেতে ওঠে গোটা বাঙালি। চারিদিকে আলো যেমন মন প্রাণ ভরে ওঠে পাশাপাশি শব্দ বাজিতে নাজেহাল হতে হয় বাড়ির অসুস্থ বৃদ্ধ থেকে পুশু-পাখিদের। শুধু তাই নয় বাতাসও দূষিত হচ্ছে কিন্তু সচেতনতা কোথায়? তাই তো নেটকারিগরদের সচেতনতার বার্তা দিচ্ছে ছোট ইউভান।



গত শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুভশ্রী গাঙ্গুলি একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সকলকে বাজি নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে একরত্তি ইউভান।


ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রী ইউভানকে প্রশ্ন করে, ‘ইউভান, ফাটাকা ইজ় নট গুড ফর…?’ তবে এর উত্তর খুব আসতে আসতে দেয় ইউভান যা ক্যামেরায় বোঝা যায় না। তাই ছেলের উত্তর শুনে রিপিট করে শুভশ্রী বলে ‘ফর দ্য এনভায়রনমেন্ট’ অর্থাৎ ছোট ইউভান বলতে চাইল পরিবেশের জন্য বাজি একেবারেই ভালো নয়।

No comments:

Post a Comment

Post Top Ad