রোশনাই ধারাবাহিকে দারুন চমক! রোশনাইয়ের জীবনে আসছে নতুন নায়ক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 October 2024

রোশনাই ধারাবাহিকে দারুন চমক! রোশনাইয়ের জীবনে আসছে নতুন নায়ক

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩ অক্টোবর: খুব বেশিদিন হয়নি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে লীনা গাঙ্গুলি’র নতুন ধারাবাহিক ‘রোশনাই’। ওপেনিং সপ্তাহে টিআরপিতে এক থেকে দশের ঘরে উঠে এসেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অনুষ্কা গোস্বামী।

 ধারাবাহিকটি হিন্দি সিরিয়াল ঝনকের রিমেক। লীনা গাঙ্গুলির লেখা ধারাবাহিক ‘রোশনাই’। যা বর্তমানে সম্প্রচার হচ্ছে স্টার জলসার পর্দায়। লীনার হিন্দি সিরিয়াল ‘ঝনক’-এর অনুকরণে তৈরি এই মেগা। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়।

প্রথমদিকে এই ধারাবাহিক পর্দায় তেমন সাড়া না ফেললেও বর্তমানে এই ধারাবাহিক ভালো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে পর্দায়। টিআরপির এক থেকে দশের মধ্যে উঠে এসেছে এই মেগা।

আগামীদিনে আরও বড় চমক আসতে চলেছে পর্দায়। ধারাবাহিকে দেখানো হবে বিয়ে ভেঙে আরণ্যকদের বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যাবে রোশনাই। আর সেখানে তার জীবনে এন্ট্রি নেবে নতুন এক নায়ক। আর রোশনাইয়ের জীবনে নতুন নায়ক হয়ে সিরিয়ালে এন্ট্রি নিতে পারে অভিনেতা রাজা গোস্বামী। যিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিমুন্য চরিত্রে অভিনয় করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad