আশ্বিনেই প্রেমিকের সাথে বিয়ে সারলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 October 2024

আশ্বিনেই প্রেমিকের সাথে বিয়ে সারলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৪ অক্টোবর: একসময় বাংলা সিরিয়ালে জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী। বেশিরভাগ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রেই দেখা মিলত তাঁর। ‘অগ্নিপরীক্ষা’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। বর্তমানে ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন তিনি। তুঁতে, জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করেছিলেন।


আইনি বিয়েটা ঢের আগেই সেরে রেখেছিলেন রূপসা এবং সায়নদীপ। বাকি ছিল শুধু সামাজিক বিয়েটা। তার জন্য এদিন মেরুন রঙা বেনারসী শাড়ি বেছে নিয়েছিলেন রূপসা। সঙ্গে সর্বাঙ্গে সাবেকি সোনার গয়না, কপালে হালকা চন্দনের কলকা, মাথায় চেলি আর মুকুট। কনের সাজে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল অভিনেত্রীকে।


বেশ কিছুদিন ধরেই চলছিল রূপসা সায়নদীপের আইবুড়োভাত পর্ব। অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, বিভিন্ন বন্ধু, আত্মীয় স্বজনদের বাড়িতে চুটিয়ে আইবুড়োভাত খাচ্ছিলেন তিনি। তাই ফিগার মেনটেন করতে বাড়িতে কম কম খাচ্ছিলেন রূপসা মহালয়ার দিন বাড়িতে শেষ আইবুড়োভাত এবং মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল তাঁর। তারপরের দিন সকালে গায়ে হলুদ সেরে বিয়ে।


সদ্য বিয়ে সারলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী। আশ্বিন মাসেই বিয়ে করলেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। রুপসার বর ইন্ডাস্ট্রির কেউ নন। নাম সায়নদ্বীপ সরকার। বছরের মাঝামাঝি সময় এক পার্টিতে আলাপ। সেখান থেকেই প্রেমের সূত্রপাত।


গতকালই বিয়ে সেরেছেন রূপসা। বেশ ধুমধাম করেই বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের সাজে অপূর্ব লাগছিল অভিনেত্রীকে। রুপসার বিয়েতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবেরা।

No comments:

Post a Comment

Post Top Ad