জেনে নিন নখ ভেঙে যাওয়ার কারণ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 October 2024

জেনে নিন নখ ভেঙে যাওয়ার কারণ

 


প্রদীপ ভট্টাচার্য, কলকাতা, ১১ অক্টোবর: হাতের সৌন্দর্য নির্ভর করে নখের ওপর। এজন্য নখ সুন্দর না থাকলে হাত দেখতেও ভালো লাগে না।


নখের পরিচ্ছন্নতা তাই গুরুত্বপূর্ণ। সঠিক আকৃতিতে নিয়মিত নখ কাটা, পরিষ্কার রাখা খুবই দরকার।

তবে সবকিছু করার পরও  অনেকেরই নখ ভেঙে যায়। আর এতে যে হাতের সৌন্দর্য নষ্ট হয় এটা বলাই বাহুল্য।


নখ ভাঙে কেন এটা অনেকেই জানেন না আর তাই নখ ভাঙা আটকাতেও পারেন না। জেনে নিন নখ ভাঙে কেন-


* অতিরিক্ত পরিমাণে জল দিয়ে কাজ করা যেমন- বাসন ধোয়া, কাপড় কাচা ইত্যাদি নখ ভেঙে যাওয়ার খুবই সাধারণ কারণ।


* নখ ভেঙে যাওয়া রোধে বাসন ধোয়া, কাপড় ধোয়া কিংবা রান্নাঘর পরিষ্কার করা তো আর বন্ধ রাখা যায় না। কিন্তু সমাধান হিসেবে এসব কাজ করার আগে গ্লাভস পরে নিতে পারেন। তাহলে হাত জলের সংস্পর্শে কম আসবে আবার নখও ভাঙবে না।  


* থাইরয়েড গ্রন্থি সমস্যা, কিডনি সমস্যা,আয়রন বা অন্যান্য খনিজের অভাবও ভঙ্গুর নখের কারণ হতে পারে। এর জন্য থাইরয়েড পরীক্ষা করে নিতে পারেন।


* বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শও নখের ক্ষতির কারণ হতে পারে। ক্লোরিন জাতীয় কোন তরল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন যাতে তা নখ স্পর্শ না করতে পারে। নানা ব্লিচ উপাদানও নখের ক্ষতি করে।


* শরীরে যদি ক্যালসিয়াম আর আয়রনের ঘাটতি থাকে তাহলে সেখান থেকেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই ভালো করে খাওয়া দাওয়া করতে হবে।  


* যারা ঘন ঘন নেলপলিশ বদল করেন। ও বার বার নেল রিমুভার ব্যবহার করার ফলেও নখ পাতলা হয়ে যায়, নখের ওপর যে কোটিং থাকে তা উঠে যায় আর সেখান থেকেও নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা হয়।  


* বয়সজনিত কারণে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে, বা বিশেষ কোনো ওষুধ খেলেও কিন্তু নখ ভেঙে যেতে পারে। 

 

* নখের ভেঙে যাওয়া রোধে আর্দ্রতা রক্ষা করাটা জরুরি। রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল মাসাজ করলে নখ উজ্জ্বল ও শক্ত হয়। স্নান করলে দীর্ঘক্ষণ নখ ভেজা থাকে তাই স্নানের পরেই ভ্যাসলিন ব্যবহার করলে নখ সুরক্ষিত থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad