ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! ধুন্ধুমার হাসপাতাল চত্বরে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 October 2024

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! ধুন্ধুমার হাসপাতাল চত্বরে


নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ অক্টোবর: ভুল চিকিৎসায়  রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে। তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, মৃতের নাম সফিকুল ইসলাম। তাঁর বয়স ৩৫ বছর। তিনি মানিকচক থানার বড়বাগান দক্ষিণতরাবালি টোলার বাসিন্দা।  


ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বুধবার ভোর নাগাদ সামান্য জ্বর নিয়ে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সফিকুলকে। তারপরে কর্তব্য দুই চিকিৎসক চিকিৎসা করতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, চিকিৎসক ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছেন সফিকুলকে। এরপরেই ভুল চিকিৎসা ও চিকিৎসার গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে, পুলিশের সামনেই হাসপাতালে চড়াও হওয়ার চেষ্টা করেন মৃত রোগীর আত্মীয়-পরিজনরা। কিন্তু চড়াও হতে না পেরে হাসপাতালে চত্বরে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তাঁরা। বুধবার সাত সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে। 


রোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে সফিকুল ইসলামকে জ্বর নিয়ে ভরতি করা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, চিকিৎসায় গাফিলতি এবং ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়। তাই তারা ঘটনায় অভিযুক্ত চিকিৎসক নিরুপম রায়ের শান্তি চান। এই বিষয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভীক শংকর কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কীভাবে ওই রোগীর মৃত্যু হল তা তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন।

No comments:

Post a Comment

Post Top Ad