দেশ জুড়ে দশেরা পালন! রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লাল কেল্লা ময়দানে রাবণ দহন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 October 2024

দেশ জুড়ে দশেরা পালন! রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লাল কেল্লা ময়দানে রাবণ দহন


প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১২ অক্টোবর: দেশ জুড়ে পালিত হচ্ছে দুর্গোৎসব। পুজোর আনন্দে মাতোয়ারা প্রবাসী ভারতীয়রাও। শনিবার বিজয়া দশমী বা দশেরা পালিত হচ্ছে। মন্দের ওপর‌ ভালোর জয়ের প্রতীক এই উৎসবে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশেরা উদযাপনের অংশ হিসেবে লাল কেল্লার মাধবদাস পার্কে রাবণ, মেঘনাদ ও কুম্ভকর্ণের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন।


শনিবার সন্ধ্যায় দিল্লীতে শ্রী ধার্মিক লীলা সমিতি আয়োজিত দশেরা উৎসবে যোগ দেন রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদী। এদিন বিকাল ৫.৩০ টায় অনুষ্ঠান শুরু হয় এবং বিগত ৮ থেকে ১০ দিন ধরে চলমান ১০১ বছরের প্রাচীন রামলীলার সমাপন হয় মন্দের ওপর শুভর বিজয়ের প্রতীক রূপে তিনটি কুশপুত্তলিকা পোড়ানোর মধ্য দিয়ে শেষ হয়।



এর আগে আজ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদী বিজয়াদশমী (দশেরা) উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, "দুর্গা পূজার শুভ অবসরে আমি ভারতে এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে আমার হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।"


প্রধানমন্ত্রী মোদী এক্স পোস্টে বলেছেন, "মা দুর্গা এবং প্রভূ শ্রী রামের আশীর্বাদে আপনারা সকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়লাভ করুন।"



এর পাশাপাশি ভগবান হনুমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বিন্দু দারা বলেন, "আমার বার্তা হল যে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন 'সবকা সাথ সবকা বিকাশ'। ভারত একত্রিত এবং সঠিক পথে চলছে এবং এটা আরও ভালো করা আমাদের সকলের দায়িত্ব।"

No comments:

Post a Comment

Post Top Ad