ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় মৃত্যু রোগীর - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 October 2024

ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় মৃত্যু রোগীর

 


নিজস্ব প্রতিবেদন, ১৮ অক্টোবর, কলকাতা : কলকাতায় ফের হাসপাতালে আগুন। সাতসকালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন। এই ঘটনায় এক রোগীর দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে দাবী করা হচ্ছে।   বর্তমানে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন রয়েছে।   ঠিক কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।   তবে অগ্নিকাণ্ডের কারণে আজ হাসপাতালের আউটডোর সার্ভিস পুরোপুরি বন্ধ রয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দমকল মন্ত্রী সুজিত বসু।



  এই অগ্নিকাণ্ডে এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।   তবে রোগীর পরিবারের দাবী, আগুনের কারণে নয়, ধোঁয়ার কারণে শ্বাসরোধে মৃত্যু হয়েছে।   মৃত ব্যক্তি ক্যান্সারে ভুগছিলেন এবং কয়েক সপ্তাহ ধরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।   পরিবারের দাবী, আগুন লাগার পর কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে যায় তাঁর।   কোনওভাবেই তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 



  এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে অন্তত ৮০ জন রোগী ভর্তি ছিলেন, তাদের সবাইকে বাঁচিয়ে নীচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।   আর সবাইকে মানিকতলা ইএসআই হাসপাতালে পাঠানো হয়েছে।   ভোর ৫টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগে বলে জানা গেছে।   প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।   ঘটনাস্থলে পৌঁছে রাজ্য দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, পুজোর ছুটিতে অনেক রোগী বাড়ি ফিরেছেন।   তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো গেছে।  

No comments:

Post a Comment

Post Top Ad