সুমিতা সান্যাল,১৪ অক্টোবর: কাঞ্জি বড়া রাজস্থানের একটি বিখ্যাত খাবার,যা মূলত উৎসবের সময়েই তৈরি করে খাওয়া হয়।আপনিও চাইলে আমাদের দেওয়া প্রণালীর সাহায্যে কাঞ্জি বড়া তৈরি করার চেষ্টা করে দেখতে পারেন।এটি খেতে খুবই সুস্বাদু এবং আপনার পরিবারের সদস্যরাও এটি খেতে পছন্দ করবে।
উপাদান -
কাঞ্জির জন্য :
লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
সরিষা ২ চামচ,
হলুদ গুঁড়ো ১ চা চামচ,
হিং ২ চিমটি,
জল ২ লিটার,
কালো লবণ ১\২ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী।
বড়ার জন্য :
মুগ ডাল ১ কাপ,
লবণ স্বাদ অনুযায়ী ,
তেল,বড়া ভাজার জন্য প্রয়োজন মতো।
কিভাবে তৈরি করবেন -
মুগ ডাল সেদ্ধ করে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে ছোট ছোট বল তৈরি করে বড়া বানিয়ে নিন।
একটি বড় পাত্রে হলুদ গুঁড়ো,লাল লংকার গুঁড়ো,সরিষা,হিং, কালো লবণ এবং লবণ নিন।এতে ১\২ কাপ জল দিন এবং সমস্ত জিনিস ভালো করে মেশান।
এবার এতে ২ লিটার জল মিশিয়ে তাতে বড়াগুলো দিয়ে ভালো করে নাড়ুন।এরপর বড়াগুলো গরম জায়গায় ২ দিন রেখে দিন।গরম আবহাওয়ায় ২ দিনের মধ্যে এটিতে হালকা টক ভাব আসবে ।
জলে রাখা মশলাগুলি স্থির হয়ে যায়।তাই এটি দিনে ১-২ বার নাড়ুন,যাতে কাঞ্জিটি ভালোভাবে তৈরি হয়।২ দিন পর কাঞ্জি বড়া তৈরি হয়ে যাবে।আবহাওয়া ঠাণ্ডা থাকলে,এটি প্রস্তুত করতে আরও সময় লাগতে পারে।
কাঞ্জির জল আপনার স্বাদ অনুযায়ী টক হয়ে গেলে,ফ্রিজে রাখুন এবং ১ সপ্তাহ ধরে খান।

No comments:
Post a Comment