অ্যান্ড্রয়েড ইউজাররা সাবধান! গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সরকারি সংস্থার, ফোনে অবিলম্বে করুন এই কাজটি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 October 2024

অ্যান্ড্রয়েড ইউজাররা সাবধান! গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সরকারি সংস্থার, ফোনে অবিলম্বে করুন এই কাজটি


প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক: ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সতর্কতা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের জন্য। CERT-In হল ভারত সরকারের একটি সাইবার নিরাপত্তা সংস্থা, যা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে। 


CERT-In এর মতে, অ্যান্ড্রয়েড সফ্টওয়্যারের কিছু বিশেষ সংস্করণে ভালনারেবিলিটি পাওয়া গেছে, যা এক ধরনের দুর্বলতা। এর সাহায্যে সাইবার আক্রমণকারীরা আপনাকে টার্গেট করতে পারে। 

 

অ্যান্ড্রয়েডে অনেক ভালনারেবিলিটি পাওয়া গেছে

CERT-In তাদের অ্যাডভাইজারিতে বলেছে যে, অ্যান্ড্রয়েডে অনেক ভালনারেবিলিটি পাওয়া গেছে। এর সাহায্যে সাইবার হামলাকারীরা নিরীহ মানুষকে টার্গেট করতে পারে। এর পরে তারা মোবাইল সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ ডেটা চুরি করতে পারে। অ্যান্ড্রয়েডে এই ভালনারেবিলিটি দেখা গেছে। 


এই অ্যান্ড্রয়েড সংস্করণগুলিতে ঝুলছে বিপদের খাঁড়া -

CERT-In-এর মতে, এই পাঁচটি Android সংস্করণ হুমকির মুখে। এই অ্যান্ড্রয়েড সংস্করণগুলিতে অনেক ভালনারেবিলিটি সনাক্ত করা হয়েছে। এইগুলো‌ হল-


 অ্যান্ড্রয়েড v12

 অ্যান্ড্রয়েড v12L

 অ্যান্ড্রয়েড v13

 অ্যান্ড্রয়েড v14

 অ্যান্ড্রয়েড v15


অ্যান্ড্রয়েড ইউজারদের কি করা উচিৎ? 

সংস্থাটি তার অ্যাডভাইজারিতে বলেছে যে, অ্যান্ড্রয়েড ইউজারদের পরামর্শ দেওয়া হচ্ছে, মোবাইল ম্যানুফ্যাকচারারের শেয়ার করা আপডেটের সাথে হ্যান্ডসেট অবশ্যই আপডেট করুন। এটি করার মাধ্যমে আপনি আপনার ডিভাইসকে যেকোনও ধরনের হ্যাকিং থেকে রক্ষা করতে পারবেন। 

 

স্মার্টফোন আপডেট করার সময় মনে রাখবেন একথা-

স্মার্টফোন আপডেট করতে আপনার মোবাইলের সেটিংসে যান। সেখানে সফটওয়্যার আপডেট অপশনে যান। এর পর আপনি চেক করতে পারবেন আপনার ডিভাইসে কোনও আপডেট এসেছে কিনা! কোনও আপডেট থাকলে তা দিয়ে আপনার হ্যান্ডসেট আপডেট করে নিন। আপডেট করার আগে, মোবাইলের ব্যাটারি সবসময় ৫০ শতাংশের বেশি চার্জ করা উচিৎ। এই সময়ে, আপনি যদি আপনার হ্যান্ডসেটটি ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত রাখেন তবে আরও ভালো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad