ড্রোন হামলায় রেগে লাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, চরম হুঁশিয়ারি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 October 2024

ড্রোন হামলায় রেগে লাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, চরম হুঁশিয়ারি



প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২০ অক্টোবর: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে শনিবার (১৯ অক্টোবর) ড্রোন হামলা চালানো হয়। তবে, স্বস্তির বিষয় হল, হামলার সময় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর পরিবার সেখানে উপস্থিত ছিলেন না। ইজরায়েলি গোয়েন্দা এবং আইডিএফ মনে করে যে, এই হামলার পিছনে লেবানন স্থিত হিজবুল্লাহর হাত রয়েছে। 


হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এক্স-এ পোস্ট করে লিখেছেন, "ইরানের যে এজেন্টরা (হিজবুল্লাহ) আজ আমাকে এবং আমার স্ত্রীকে খুনের চেষ্টা করেছে, তারা খুব বড় একটি ভুল করেছেন। এতে শত্রুদের বিরুদ্ধে চলমান লড়াই থামবে না।"



বেঞ্জামিন নেতানিয়াহু আরও বলেন, "আমি ইরানিদের এবং তাঁদের সহযোগীদের বলছি, যে কেউ ইরায়েল রাজ্যের নাগরিকদের ক্ষতি করবে, তাঁকে এর ভারী মূল্য চোকাতে হবে। আমরা সন্ত্রাসীদের নির্মূল করা অব্যাহত রাখব এবং গাজা থেকে আমাদের বন্দিদের ফিরিয়ে আনব। এছাড়াও উত্তরের আমাদের জনগণকে ফিরিয়ে আনব। আমরা নির্ধারিত সব যুদ্ধ লক্ষ্যকে প্রাপ্ত করব এবং আমরা অঞ্চলের বংশগতদের জন্য সুরক্ষা বাস্তবতা বদলে দেব। আমরা একসাথে লড়ব এবং ঈশ্বরের সহায়তায় আমরা একসাথে জয়ী হব।"


ইজরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাইফার সিজারিয়া এলাকায় এ হামলা চালানো হয়। ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, লেবাননের তরফ থেকে লঞ্চ করা ড্রোনটি সরাসরি ভবনটিতে আঘাত করেছে। তবে কেউ হতাহত হওয়ার খবর নেই। ড্রোন হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি ভিডিওতে দেখা যায়, যেখানে তিনি বলেন যে, যুদ্ধে জয়ী হওয়া থেকে ইজরায়েলকে কোনও কিছুই আটকাতে পারবে না।

No comments:

Post a Comment

Post Top Ad