অশান্তি ছড়ানোর আশঙ্কা! ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে শহরে জারি ১৬৩ ধারা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 October 2024

অশান্তি ছড়ানোর আশঙ্কা! ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে শহরে জারি ১৬৩ ধারা



নিজস্ব প্রতিবেদন, ১৫ অক্টোবর, কলকাতা : মঙ্গলবার রেড রোডে পুজো কার্নিভাল।   বিকাল ৪টায় শুরু হওয়া এই কার্নিভালের সময়ই সিনিয়র চিকিৎসকরা 'দ্রোহের কার্নিভাল'-এর ডাক দিয়েছেন।   'জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস' উৎসবকে 'বয়কট' করতে এই প্রতিবাদ কার্নিভাল শুরু করেছে।


  

  কিন্তু কলকাতা পুলিশ এই 'দ্রোহের কার্নিভাল'-এর ছাড়পত্র দেয়নি।   পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুজো কার্নিভালের দিন সিনিয়র চিকিৎসকরা কোনও অনুষ্ঠান করতে পারবেন না।   মুখ্য সচিব রেড রোডে পুজো কার্নিভালের দিন রানি রাশমনি রোডে 'দ্রোহের কার্নিভাল' না করার জন্য একটি অনুরোধ ইমেল করেছিলেন।   কিন্তু সেই আবেদনে কান দেননি চিকিৎসকরা।   'জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস' সাফ জানিয়ে দিয়েছে, তাদের থামানো যাবে না। 



  কার্নিভাল ঠেকাতে মাঠে নেমেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও।   এমন পরিস্থিতিতে 'দ্রোহের কার্নিভাল'কে কেন্দ্র করে পুজোর সময় নৈরাজ্য ছড়ানোর আশঙ্কা করছে পুলিশও।   তাই এই অশান্তি থামাতে একদিনের জন্য ভারতীয় দণ্ডবিধির ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ।



সোমবার রাতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক নির্দেশে জানিয়েছেন, কিছু এলাকায় এই ধারা জারি করা হয়েছে।   ফলে ওই এলাকায় একসঙ্গে পাঁচ বা তার বেশি লোক জড়ো হতে পারে না।   কোনও মিছিল, মিটিং, ধর্না, সমাবেশ বা বিক্ষোভ অনুষ্ঠিত হবে না।   লাঠিসোটা বা কোনও অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা যাবে না।


No comments:

Post a Comment

Post Top Ad