'গোয়ালঘরে শুলে ক্যান্সার ঠিক হয়, গরুর গায়ে হাত বোলালে বিপি নিয়ন্ত্রণে থাকে'- আজব দাবী যোগীর মন্ত্রীর - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 October 2024

'গোয়ালঘরে শুলে ক্যান্সার ঠিক হয়, গরুর গায়ে হাত বোলালে বিপি নিয়ন্ত্রণে থাকে'- আজব দাবী যোগীর মন্ত্রীর


প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১৩ অক্টোবর: 'গরুর গায়ে হাত বোলালে বিপি ও হৃদরোগের মতো রোগ নিয়ন্ত্রণে থাকে', এমনই অদ্ভুত দাবী করলেন যোগী সরকারের আখের প্রতিমন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার। রবিবার পিলিভীতে পৌঁছান তিনি এবং সেখানেই এই মন্তব্য করেন। তিনি আরও দাবী করেন, 'গোয়ালঘর পরিষ্কার করে সেখানে শুলে ক্যান্সার রোগীও ঠিক হতে পারেন। এর বৈজ্ঞানিক ভিত্তিও আছে। এটা পরীক্ষা করা। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের একটি ভিডিওও ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে।


রাজ্যের মন্ত্রী সঞ্জয় গাঙ্গওয়ার নবনির্মিত কানহা গোশালার উদ্বোধন করতে রবিবার নগর পঞ্চায়েত নওগাওয়ান পাকদিয়ায় পৌঁছান। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। গরুর উপকারিতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "গরু সেবাই সবচেয়ে বড় সেবা। গোয়ালঘরে গরুর জন্য মানুষেরা দান করুন।' তিনি বলেন, 'নগর পঞ্চায়েত সভাপতি এবং কাউন্সিলরদের তাঁদের নিজ-নিজ সন্তানদের জন্মদিন গোয়ালঘরেই সেলিব্রেট করা উচিৎ। এতে এলাকার মানুষের কাছে একটি ভালো বার্তা যাবে। গরু পরিচর্যার সুযোগও বাড়বে।'



তিনি বলেন, 'কেউ রক্তচাপের রোগী হলে এখানে গরু আছে। যিনি রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাঁর সকাল-সন্ধ্যা গরুর পিঠে হাত বোলানো এবং গরুর সেবা করা উচিৎ। গরুর পরিচর্যা করলে ১০ দিনের মধ্যে রক্তচাপের ওষুধের ডোজ অর্ধেক হয়ে যেতে পারে। এটা পরীক্ষিত কথা।' 'ক্যান্সারের রোগীরা, গরুর গোবর, আমরা যেটাকে সার বলি, যদি পরিষ্কার করা শুরু করে দেন, সেখানে শোয়া শুরু করে দেন, ক্যান্সার পর্যন্ত সেরে যেতে পারে', তাঁর সংযোজন। 


তিনি আরও বলেন, 'আপনারা যদি গোবরের ঘুঁটে পোড়ান তাহলে মশা থেকে রেহাই পাওয়া যায়। তাই গরু যা উৎপন্ন করে তা কোনও না কোনও ভাবে উপযোগী।'


এ সময় নগর পঞ্চায়েত সভাপতি সন্দীপ কৌর সান্ধু বলেন, 'গরুর সেবা করার জন্য এলাকায় কানহা গোশালা তৈরি করা হয়েছে।' তিনি জনগণকে গরুর সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

No comments:

Post a Comment

Post Top Ad