প্রদীপ ভট্টাচার্য, কলকাতা, ৪ অক্টোবর: স্বপ্ন দেখতে কে না ভালোবাসে! তবে জেগে নয় ঘুমের মধ্যে দেখা স্বপ্নগুলো হয় বেশি রোমাঞ্চকর। আমরা অনেকেই স্বপ্ন দেখি, কিন্তু ঘুম ভাঙার পর আর তা মনে করতে পারি না। তবে আশার কথা যে, এখন থেকে আপনি আপনার স্বপ্নও রেকর্ড করার সুযোগ পাবেন। অর্থাৎ খুব ভাঙ্গার পর আপনি বুঝে নিতে পারবেন আপনি স্বপ্নে ঠিক কী দেখেছিলেন!
সম্প্রতি জাপানের একজন বিজ্ঞানী স্বপ্ন রেকর্ড করার একটি যন্ত্র তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন। এই যন্ত্র আপনার দেখা স্বপ্ন রেকর্ড ও প্লেব্যাক করতে পারবে।
এই ডিভাইসটি কিভাবে কাজ করে সে বিষয়ে কিয়োটোর এটিআর কম্পিউটেশনাল নিউরো সাইন্স ল্যাবরেটরিজের বিজ্ঞানীরা একটি গবেষণা পরিচালনা করেছেন। দেখা গেছে মানুষ যখন ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন, তখন তারা ঘুমের মধ্যেই জেগে ওঠেন ও তাদের স্বপ্নের ব্যাখ্যা দেন যা তারা দেখেছিলেন।
এটিআর কমপিউটেশনাল নিউরোসাইন্স ল্যাবরেটরিজ থেকে প্রফেসর ইউকিয়াসু কামিতানি উল্লেখ করেছেন, 'আমরা ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ থেকে স্বপ্নের বিষয়বস্তু প্রকাশ করতে সক্ষম হয়েছি। যা বিষয়ের মৌখিক প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।' গবেষণার অংশগ্রহণকারীদের মস্তিষ্কের স্ক্যানগুলো যত্ন সহকারে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ৬০ শতাংশ নির্ভুলতার সঙ্গে স্বপ্নের বিষয়বস্তুগুলোর ভবিষ্যৎবাণী করতে সফল হয়েছেন।
এই আশ্চর্যজনক প্রযুক্তি শুধু সাধারণ মানুষের কাছেই আকর্ষণীয় নয়, এর তাৎপর্য স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞানের ক্ষেত্রেও দারুন কাজে আসবে বলে জানান বিজ্ঞানীরা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী ডক্টর মার্ক স্টোকসের মতে, 'এটি সত্যিই একটি অভিনব গবেষণা, যা মানব মস্তিষ্ক সম্পর্কে আরও বেশি ধারণা দেবে ও ভবিষ্যতে এ বিষয়ে নতুন গবেষণার ক্ষেত্রেও কাজে লাগবে এই যন্ত্রটি।'

No comments:
Post a Comment