কর্তব্যরত চিকিৎসককে মারধর! পুলিশের বিরুদ্ধে নালিশ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 October 2024

কর্তব্যরত চিকিৎসককে মারধর! পুলিশের বিরুদ্ধে নালিশ


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৬ অক্টোবর: চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের এক চিকিৎসক। অভিযোগ, সোমবার কার্নিভালের রাতে ডিউটি করতে গিয়ে পুলিশের দুর্ব্যবহারের শিকার হন তিনি। এ নিয়ে মঙ্গলবার পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন চিকিৎসক। 


চিকিৎসকের দাবী, রাত দশটা থেকে ডিউটি ছিল তাঁর। কিন্তু তাঁকে সিকিউরিটি পাস দেওয়া হয়নি। নিরঞ্জন ঘাটে ঢোকার সময় তাঁকে বাধা দেয় পুলিশ। কিছু মহিলা পুলিশ তাঁকে হেনস্থা করে। তিনি জানান, তিনি অন ডিউটি চিকিৎসক। অভিযোগ, এরপরেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁকে অপরাধীর মতো প্রকাশ্যে মারা হয়। এরপর তাঁকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। দু’ঘন্টা পর পিআর বন্ডে ছাড়া পান তিনি। 


আক্রান্ত চিকিৎসক হীরকব্রত সরকার বলেন, “হঠাৎ করে ১০ -১২ জন আমাকে মারতে শুরু করেন। আমার ফোনে খামচে দেয়। তারপর একজন পুলিশ আমাকে ওখান থেকে সরিয়ে সিনিয়রের কাছে নিয়ে যায়। তারপর আমাকে অপরাধীর মতো মারধর করে। পরে আমাকে পিআর বন্ডে ছাড়ে।


তবে, এই বিষয় নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখার কথা জানান। অন্যদিকে পুলিশ পাল্টা অভিযোগ আনেন ওই চিকিৎসকের বিরুদ্ধে। তাঁদের মতে ওই চিকিৎসকের কাছে কোনও পরিচয় পত্র ছিল না।য়তার পরেও কার্নিভালের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, ওই চিকিৎসক মহিলা পুলিশের গায়েও হাত দেয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad