ছবি মুক্তির আগেই হাসপাতাল থেকে ছুটি পেলেন রজনীকান্ত, থালাইভাকে বিশেষ পরামর্শ চিকিৎসকের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 October 2024

ছবি মুক্তির আগেই হাসপাতাল থেকে ছুটি পেলেন রজনীকান্ত, থালাইভাকে বিশেষ পরামর্শ চিকিৎসকের


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ০৪ অক্টোবর: হাসপাতাল থেকে ছুটি পেলেন সুপারস্টার রজনীকান্ত। বহুল প্রতীক্ষিত ছবি 'ভেট্টইয়ান' মুক্তির আগেই ৩ অক্টোবর রাত ১১ টার দিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় রজনীকান্তকে। তাঁর হৃৎপিণ্ডের প্রধান রক্তনালীতে (এওর্টা) ফোলাভাব ছিল, যার চিকিৎসা নন-সার্জিক্যাল ট্রান্সক্যাথেটার পদ্ধতিতে করা হয়। বরিষ্ঠ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ সাই সতীশ মহাধমনীতে স্টেন্ট বসিয়ে ফুলে যাওয়া সম্পূর্ণ কমিয়ে দিয়েছেন। তাঁর চিকিৎসা সফল হয়েছে। ১ অক্টোবর তাঁর একটি অপারেশন হয় এবং তাকে ২ দিন পর্যবেক্ষণে রাখা হয়।


সূত্রের খবর, রজনীকান্তকে কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শে ১৬০ কোটি টাকায় নির্মিত 'ভেট্টইয়ান' ছবির প্রচার করতে পারবেন না তিনি। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভেট্টইয়ান’। এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, এতে অমিতাভ বচ্চনও অভিনয় করেছেন। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে‌ দর্শকমহলে উত্তেজনা চরমে।


রজনীকান্ত অভিনীত 'ভেট্টইয়ান' ছবিতে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, মঞ্জু ওয়ারিয়ার, দুশারা বিজয়ন এবং রিতিকা সিং। আশা করা হচ্ছে, ডাক্তারের অনুমতি পাওয়ার পর তিনি পরিচালক লোকেশ কানাগরাজের ছবি 'কুলি'-তে আবার কাজ শুরু করবেন। রজনীকান্তের অনুরাগীরা এই খবরে তাঁদের আনন্দ প্রকাশ করেছেন এবং থালাইভারের দ্রুত আরোগ্য কামনা করেছেন।


 সৌন্দর্য রজনীকান্ত তাঁর বাবার জন্য প্রার্থনা করেছেন-

এর আগে, রজনীকান্তের মেয়ে সৌন্দর্য রজনীকান্ত চেন্নাইয়ের তিরুভোত্তিউর শ্রী ভাদিভুদাই আম্মান মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন। বাবার দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। এর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad