পুষ্পা রাজ ও দেবও ফেল! ইতিহাস গড়লো এই বাংলা সিনেমা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 December 2024

পুষ্পা রাজ ও দেবও ফেল! ইতিহাস গড়লো এই বাংলা সিনেমা




প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৬ ডিসেম্বর: ৫০০ কোটির পুষ্পা ২ সিনেমাকেও পেছনে ফেলে দিল ৪ কোটির এই বাংলা সিনেমা। না, দেবের খাদান নয়। টানা ৭০ দিন ধরে সিনেমা হলে রমরমিয়ে চলছে এই শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা সেনের বহুরূপী। তাও আবার সগর্বে। এমনকি ৭০ দিন পেরিয়ে যাওয়ার পরেও সিনেমা হলগুলো হাউসফুল। বাংলা সিনেমাতে ইতিহাস গড়ে ফেলল এই বহুরূপী।


গোটা দেশ যেখানে পুষ্পা ঝড়ে কাঁপছে, সেখানে ৭০ দিন পেরিয়েও জয়ের ধারা অব্যাহত বহুরূপীর। মুক্তির ৬৮তম দিনে ১৭.২৫ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। বহুরূপী বাংলার সর্বোচ্চ আয়ের সিনেমার রেকর্ড গড়েছে। শুধু সর্বোচ্চ আয় নয়, মুক্তির পর এতদিন পেরিয়ে গেলেও এই বাংলা সিনেমা এখনও হলে রাজত্ব করছে। এটাও কম বড় কথা নয়।


দর্শকদের থেকে এত ভালবাসা পেয়ে আপ্লুত শিবপ্রসাদ। বহুরূপীর এমন সাফল্য দেখে তিনি তার পরবর্তী সিনেমা আমার বস এর মুক্তিও পিছিয়ে দিয়েছেন। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমার। গল্প ভালো হলে দর্শকরা যে ঠিকই সিনেমা হলে ছুটে এসে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আরও একবার তা প্রমাণ করে দিল বহুরূপী। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন, “বহুরূপী শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি। তাই সবাই এত ভালবেসেছেন। এত দিন পরেও সিনেমা-হল দর্শকে ভর্তি থাকছে, এটা যেন স্বপ্নের মতো।

No comments:

Post a Comment

Post Top Ad