সুমিতা সান্যাল,২৭ ডিসেম্বর: প্রতিদিন একই ধরনের খাবার খেতে কেউই পছন্দ করে না।সকলেই চায় মাঝে মাঝে একটু স্বাদ বদল করতে।আপনিও যদি তাই ভাবছেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য।
উপকরণ -
ম্যাগি ২ প্যাকেট,
ম্যাগি মশলা ২ চা চামচ,
পেঁয়াজ ৩ টি,কুচি করে কাটা,
ক্যাপসিকাম ২ টি,কুচি করে কাটা,
টমেটো ১ টি,কুচি করে কাটা,
আদা-রসুন বাটা ১ চা চামচ,
গোলমরিচ গুঁড়ো ১\২ চা চামচ,
লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
কর্ন ফ্লাওয়ার ১\২ চা চামচ,
চাট মশলা ১ চা চামচ,
আলু ৩ টি,সেদ্ধ করা,
ধনেপাতা কুচি ২ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী।
বানানোর পদ্ধতি -
ম্যাগি হাত দিয়ে ভাল করে ক্রাশ করে নিন।একটি প্যান গরম করুন এবং মাঝারি আঁচে অর্ধেক ম্যাগি সোনালি করে ভেজে নিন।এরপর এতে পেঁয়াজ,গাজর,ক্যাপসিকাম ও টমেটো দিয়ে ভেজে নিন।তারপর সেদ্ধ আলু ম্যাশ করে এতে দিন এবং ৫ থেকে ৭ মিনিট একটানা নাড়তে থাকুন।
এরপর সব মশলা,ম্যাগি মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিন। কর্ন ফ্লাওয়ার যোগ করে এটি মিশ্রিত করে ধনেপাতা যোগ করুন এবং ভালো করে মেশান।গ্যাস বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠাণ্ডা হতে দিন।এই মিশ্রণের ছোট ছোট বল তৈরি করুন এবং হাত দিয়ে সামান্য চেপে টিক্কি তৈরি করে নিন।
জলে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিন এবং এতে সামান্য লবণ দিন। এই ব্যাটারে ম্যাগি টিক্কি দিয়ে ভালো করে প্রলেপ দিন।বাকি অর্ধেক ক্রাশ করা ম্যাগি তৈরি টিক্কির উপর লেপে দিন।এগুলিকে গরম তেলে দিয়ে সোনালি ও ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভাজুন।ম্যাগি টিক্কি রেডি।গরমাগরম উপভোগ করুন পছন্দের সসের সাথে।

No comments:
Post a Comment