ডিম মাখানি তৈরি করে উপভোগ করুন সপরিবারে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 December 2024

ডিম মাখানি তৈরি করে উপভোগ করুন সপরিবারে


সুমিতা সান্যাল,২৫ ডিসেম্বর: ডিম খেতে বেশিরভাগ লোকই  খুবই পছন্দ করেন।বিশেষ করে ছোটরা।আপনিও আপনার সোনামণিদের কথা মাথায় রেখে তাদের জন্য তৈরি করে নিতে পারেন ডিম মাখানি।দারুণ উপভোগ করবে আপনার সোনামণিরা এই খাবারটি।চলুন তৈরির পদ্ধতি দেখে নিন এবং তৈরি করে ফেলুন।

সামগ্রী -

৪ টি সেদ্ধ ডিম,

২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম,

১ চা চামচ ধনে গুঁড়ো, 

১\৪ চা চামচ গরম মশলা গুঁড়ো,

৩ কোয়া রসুন,

২ টি কাঁচা লংকা,কুচি করে কাটা, 

২ টেবিল চামচ ধনেপাতা কুচি,

১ চা চামচ মাখন,

১ চা চামচ লাল লংকার গুঁড়ো,

১\৪ চা চামচ জিরা,

১ ইঞ্চি আদা,কুচি করে কাটা, 

১ টি পেঁয়াজ,মাঝারি করে কাটা,

২ টি ছোট আকারের টমেটো,খোসা ছাড়িয়ে টুকরো করে কাটা,

১\২ চা চামচ গোলমরিচ গুঁড়ো,

১ টেবিল চামচ ঘি,

স্বাদ অনুযায়ী লবণ।

রান্নার পদ্ধতি -

ব্লেন্ডারে আদা,জিরা,কাঁচা লংকা ও রসুন দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।  

একটি প্যানে ঘি গরম করুন।তাতে পেঁয়াজ দিন এবং সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।প্যানে আদা-জিরা-কাঁচা লংকা-রসুনের পেস্ট দিন।এবার টমেটো যোগ করুন এবং মিশ্রণটি নরম ও মসৃণ হওয়া পর্যন্ত রান্না করুন।প্রয়োজনে, টমেটো ম্যাশ করার জন্য ম্যাশার ব্যবহার করুন।  

সবকিছু ভালোভাবে মিশে গেলে মশলা দিয়ে(লাল লংকার গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,ধনে গুঁড়ো,লবণ এবং কাঁচা লংকা) ভালো করে মিশিয়ে নিন।১ কাপ জল যোগ করুন এবং তারপর এটি প্রায় ৫ মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করুন।  

তরকারিতে তেল ছাড়তে শুরু করলে তাতে সেদ্ধ ডিম দিন।কম আঁচে প্রায় ৫ মিনিট রান্না করুন।ভালো করে সেদ্ধ হয়ে গেলে উপরে ফ্রেশ ক্রিম,তারপর মাখন ও ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন।লাচ্ছা পরোটার সাথে গরম-গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad