প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৭ ডিসেম্বর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গেছেন। দিল্লীর এইমস হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আরআর স্বয়ংসেবক সংঘ। সঙ্ঘ বলেছে যে মনমোহন সিংয়ের মৃত্যুতে গোটা দেশ শোকাহত। মনমোহন সিং দেশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার পরিবার এবং তার অসংখ্য প্রিয়জন এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।
মনমোহন সিং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্বাসকষ্ট হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে দিল্লীর এইমস-এ ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে দেশে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সকল কর্মসূচি বাতিল করা হয়েছে। শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে, তিনি দেশকে অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে, তিনি তথ্য বিপ্লব, MNREGA, কৃষকদের ঋণ মকুব এবং শিক্ষার অধিকারের মতো ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।

No comments:
Post a Comment