গরমাগরম আলু টুক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 December 2024

গরমাগরম আলু টুক


সুমিতা সান্যাল,২৫ ডিসেম্বর: আলু টুক হল আলু দিয়ে তৈরি এমনই একটি খাবার,যা খুবই সুস্বাদু।এটিকে সিন্ধি টুক-ও বলা হয়।আপনি এই খাবারটি স্ন্যাক্সে ছাড়াও,লাঞ্চে বা ডিনারেও পরিবেশন করতে পারেন।আপনার কাজের জায়গার জন্য টিফিন হিসেবেও তৈরি করে নিতে পারেন এটি।চলুন জেনে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করবেন।

উপাদান -

ছোট আলু ৭৫০ গ্রাম,  

ধনে গুঁড়ো ১\৪ চা চামচ, 

হলুদ গুঁড়ো ১\৪ চা চামচ, 

লাল লংকার গুঁড়ো ১\৪ চা চামচ, 

আমচুর গুঁড়ো ১\৪ চা চামচ, 

জিরা গুঁড়ো ১\৪ চা চামচ, 

কালো লবণ ১\৪ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী,

তেল,ভাজার জন্য প্রয়োজন মতো।

তৈরির প্রণালী -

আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিন।একটি পাত্রে জল দিয়ে আলু এবং ২ চা চামচ লবণ যোগ করুন এবং ১০ মিনিটের জন্য রেখে দিন।১০ মিনিট পরে আলুগুলো উঠিয়ে রাখুন।

তেল দিয়ে গরম করার জন্য একটি প্যান গ্যাসে রাখুন।এতে আলুগুলো দিয়ে উচ্চ আঁচে ২ মিনিট ভাজুন।এরপরে গ্যাসের আঁচ কমিয়ে আলুগুলো ভিতর থেকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন।কাঁটাচামচ বা ছুরির সাহায্যে আলু সেদ্ধ হয়েছে কি না তা পরীক্ষা করতে পারেন।রান্না করার পরে একটি প্লেটে এগুলো বের করে নিন।

ম্যাশারের সাহায্যে আলু হালকা চেপে দিন।পুরোপুরি ম্যাশ করবেন না।এগুলিকে আবার গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।ভাজা হলে একটি প্লেটে তুলে নিন।উপরে সব মশলা ছিটিয়ে মিশিয়ে গরম-গরম পরিবেশন করুন।

এই স্ন্যাক্সটি চায়ের সাথে পরিবেশন করা সবচেয়ে ভালো।তবে আপনি এটিকে ভাত-ডাল,রুটি-সবজির সাথে লাঞ্চে বা ডিনারে সাইড ডিশ হিসাবেও পরিবেশন করতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad