সকাল হোক বিকেল ক্ষিদে পেলে খান ইডলি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

সকাল হোক বিকেল ক্ষিদে পেলে খান ইডলি



সকাল হোক বিকেল মন ও পেট দুটোই ভরাতে খেতে পারেন ইডলি। এনার্জি বাড়াবে। পুষ্টিকরও বটে। দেখে নেওয়া যাক রেসিপি।


উপকরণ:

২ কাপ ওটস

১ কাপ সুজি

১ কাপ দই

১ টি গাজর (মাঝারি)

৩ টি কাঁচালঙ্কা

২ চা চামচ সাদা তেল

১/২ চা চামচ সাদা সর্ষে 

স্বাদমতো নুন

পরিমাণমতো জল

বেকিং সোডা (সামান্য)


প্রণালী:

প্রথমে ওটস মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন, তবে তাতে দানাভাবটা যেন থাকে। তারপর একটি পাত্রে গুঁড়ো করা ওটস, সুজি, দই, নুন ও পরিমাণমতো জল দিন।


এবার তাতে কুচিয়ে রাখা গাজর ও কাঁচালঙ্কা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। কড়াইতে তেল দিন। তেল গরম হলে সরষে ফোড়ন দিন।


তারপর ওটসের মিশ্রণটি কড়াইতে দিয়ে দিন। খানিকটা নাড়াচাড়া করে নামিয়ে নিন। তারপর মিশ্রণটিতে সামান্য বেকিং সোডা ছড়িয়ে দিন।


 ইডলি তৈরি করার পাত্রে তেল মাখিয়ে নিন। মিশ্রণটি ছাঁচগুলোতে বসিয়ে মিনিট দশেক ভাপিয়ে নিন। তারপর ছাঁচ থেকে বের করে ঠান্ডা হলে চাটনি বা সম্বরের সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad