বনধ ব্যর্থ করতে কড়া নজরদারি শিলিগুড়িতে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

বনধ ব্যর্থ করতে কড়া নজরদারি শিলিগুড়িতে


শিলিগুড়ি: পুরভোটে হিংসার প্রতিবাদে রাজ্য জুড়ে আজ ১২ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়েছে। তবে সকাল থেকেই শিলিগুড়ি শহর জুড়ে স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। বনধের তেমন কোনও প্রভাব পড়েনি বললেই চলে। 


একদিকে যেমন সরকারি পরিবহন পথে নেমেছে, সেইরকমই সমস্ত ধরনের বেসরকারি পরিবহনও পথে রয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের নজরদারি চলছে। 


শিলিগুড়ি হাশমি চক সহ শহরের বিভিন্ন এলাকায় যানবাহন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় বিজেপির পক্ষ থেকে জাতীয় সড়কে টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। তৎক্ষণাৎ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad