হাওড়া: দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে উপস্থিত সিটের সদস্যরা। দাদার উপস্থিতিতে সম্পূর্ণ হল প্রক্রিয়া।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই সোমবার সকাল দশটার পরে সিটের হাতে দ্বিতীয় বারের জন্য ময়নাতদন্তের জন্য তুলে দেওয়া হয় আনিসের দেহ। আগের বারের ময়নাতদন্তকে ঘিরে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন আনিসের পরিবারের সদস্যরা। তাদের না জানিয়েই ময়নাতদন্ত করে আমতা থানার পুলিশ।
এরপরে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলাতে সিবিআইয়ের তদন্তের দাবীতে কোর্ট নির্দেশ দেয় সিটকে দিয়েই তদন্ত করানোর। পাশাপাশি দ্বিতীবার ময়নাতদন্তের জন্য জেলা বিচারকের উপস্থিতিতে মৃতদেহ তুলতে হবে সিটকে। এছাড়াও টিআই প্যারেডের নির্দেশও দেওয়া হয় কলকাতা হাই কোর্ট থেকে।
সেই নির্দেশ অনুযায়ী এদিন ১০টার সময় মৃতদেহ তোলার সিদ্ধান্ত থাকলেও জেলা বিচারকের দেরিতে আসার কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়। পরে বিচারক এলে মৃতদেহ তোলার প্রক্রিয়া শুরু হয়।
আনিসের বাবা সালেম খান আগে থেকেই জানিয়েছিলেন তিনি ওই প্রক্রিয়াতে অংশ নেবেন না। তার জায়গাতে আনিশের দাদা সাবির খান উপস্থিত থাকবে। সকাল থেকে মৃতদেহ কবর থেকে তুলে আনা দেখার জন্য ভিড় জমায় উৎসুক গ্রামবাসীরা। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। সিটের আধিকারিকরা তাঁর মৃতদেহ কবর থেকে তুলে কলকাতায় পাঠায় ময়নাতদন্তের জন্য। এই গোটা প্রক্রিয়াটিও জেলা বিচারকের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফির মাধ্যমে করা হবে বলেই সিট সূত্রে জানা গিয়েছে।
No comments:
Post a Comment