পশ্চিম বর্ধমান: শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সালানপুর কালীতলা এলাকায়। দানপাত্রের টাকা সমেত চুরি গিয়েছে বেশ কিছু আসবাবপত্র। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।
জানা যায়, সোমবার সকালে এলাকার মানুষ মন্দিরে প্রণাম করতে গেলে তারা দেখতে পান মন্দিরের প্রথম দরজার তালা ও মন্দিরের দানপাত্রটি ও ভাঙা।
মন্দির কমিটি জানায়, প্রতিদিনের ন্যায় এদিনও মা কালী মন্দিরে প্রণাম করতে এলে দেখা যায় মন্দিরের প্রথম দরজার তালা ভাঙা এবং বেশকিছু আসবাবপত্র নেই। যদিও মন্দিরের ভেতরের দ্বিতীয় দরজাটির তালা চোরেরা ভাঙতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।
No comments:
Post a Comment