চিকেন রিসোটো স্বাদ নিন বাড়িতে বসেই - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

চিকেন রিসোটো স্বাদ নিন বাড়িতে বসেই

 




চিকেন প্রেমিদের জিভে জল এনে দেওয়া চিকেন রিসোটো বানিয়ে ফেলুন বাড়িতেই ,রইল পদ্ধতি।



উপাদান:


চিকেন ব্রেস্ট: ৫০০ গ্রাম (গ্রিল করা)


চিকেন স্টক: ৪ কাপ


ভেজিটেবিল অয়েল: ১ টেবিল চামচ


মাখন: ৩ টেবিল চামচ


পেঁয়াজ সরু করে কাটা: ১/২ কাপ


আরবোরিও রাইস (না পেলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন): ২ কাপ


হোয়াইট ওয়াইন: ১/২ কাপ


পার্মেসন চিজ: ১/৪ কাপ


লবন: সামান্য


কি করে রাধবেন:


প্রথমে চিকেন ব্রেস্টকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আলাদা করে সরিয়ে রাখুন। এবার কড়াইয়ে চিকেন স্টক দিয়ে সেটা গরম করুন। আঁচ কমিয়ে রাখুন, যাতে স্টক ফুটে না যায়। এবার একটি বড় মাপের কড়াইতে তেল এবং ১ টেবিল চামচ মাখন দিন। গরম হলে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে মিনিট তিনেক ভাজতে থাকুন। এবার চালটা দিয়ে ২ মিনিট রাঁধুন। মাঝে মাঝেই একটি কাঠের হাতা নাড়তে থাকুন, যাতে চালটা বাদামি না হয়ে যায়। সুন্দর গন্ধ বেরিয়ে এলে ওয়াইন দিন। যতক্ষণ না ওয়াইন ঠিক মতো মিশে যাচ্ছে নাড়তে থাকুন। এবার একটু একটু করে চিকেন স্টক দিতে থাকুন এবং সমানে নাড়তে থাকুন। মিনিট কুড়ি পর চাল শুকিয়ে গেলে বাকি স্টকটুকু দিয়ে নাড়তে থাকুন। এবার বাকি মাখন, পার্মেসন চিজ এবং নুন দিয়ে ভাল করে নাড়তে থাকুন। এবার টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপরে পার্মেসন চিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad