রবিবারের দুপুর জমে যাক ওয়ান পট ক্রিমি গারলিক চিকেন রাইসে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

রবিবারের দুপুর জমে যাক ওয়ান পট ক্রিমি গারলিক চিকেন রাইসে

 



এ সপ্তাহের রবিবার একটু অন্য স্বাদের কিছু ট্রাই করে দেখুন।যার স্বাদ আপনার মুখে লেগে থাকবে।


উপাদান:


চিকেন ব্রেস্ট: ৫০০ গ্রাম (টুকরো করে কাটা)


রসুনগুঁড়ো: ১ চা চামচ


লবন: ১/২ চা চামচ


লঙ্কা: ১/২ চা চামচ


অলিভ অয়েল: ১ টেবিল চামচ


রসুনকুচি: ৩ কোয়া


বাসমতি চাল: ৩/৪ কাপ


চিকেন ব্রথ: ২ কাপ


ছোট পালং শাক: ২ কাপ


হেভি ক্রিম: ২ টেবিল চামচ


পদ্ধতি:


চিকেন ব্রেস্টে ভাল করে গার্লিক পাউডার, লঙ্কা ও লবন মাখিয়ে নিন। এবার মাঝারি আঁচে কড়াই বসিয়ে তাতে অলিভ অয়েল দিয়ে দিন। এবার তাতে মাখানো চিকেন ব্রেস্টের টুকরোগুলো দিয়ে দিন। মিনিট তিনেক নাড়ার পর বাদামি হয়ে গেলে রসুনকুচি দিয়ে ৩০ সেকেন্ড নাড়ুন। এবার চিকেন ব্রথ ও চালটা দিয়ে নাড়তে থাকুন। নাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিন। ২০ মিনিট পর আঁচ বন্ধ করে পালং শাকের টুকরোগুলো উপর থেকে ছড়িয়ে দিন। ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ঢাকা সরিয়ে একটু ফুটিয়ে নিয়ে ক্রিম মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad