জম্মু-কাশ্মীরের দুটি ভিন্ন এলাকায় 22টি বাড়িতে অগ্নিকাণ্ড। লক্ষাধিক টাকার সম্পত্তি পুড়ে ছাই। বৃহস্পতিবার আধিকারিকরা এ তথ্য জানিয়েছেন।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের আধিকারিকরা জানান, বুধবার ও বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক 1:57 মিনিটে শ্রীনগরের পুরানো এলাকা নুরবাগে একটি বাড়িতে আগুন লাগে, তারপরে আগুন ভয়াবহ রূপ নেয় এবং আশেপাশের বাড়িগুলিও আগুনের কবলে পড়ে।
তিনি জানান, এ ঘটনায় দুই দমকলকর্মী আহত হয়েছেন। দমকলের নয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আধিকারিক বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, বুধবার সন্ধ্যায় রাজৌরি কাদালে আগুনের কারণে দুটি আবাসিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানেও লক্ষাধিক সম্পত্তির ক্ষতি হয়েছে।

No comments:
Post a Comment