উত্তর দিনাজপুর: "হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার", বিজেপির উদ্দেশ্যে এমন কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে শহর জুড়ে পড়ল পোস্টার। বিজেপি পক্ষ থেকে এই পোস্টার সাঁটানো হয় কালিয়াগঞ্জ শহরজুড়ে। ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর তরজা।
পোস্টারে উল্লেখ রয়েছে, "বিরোধী দলের সদস্যরাও কালিয়াগঞ্জবাসীর ভোট ও আশীর্বাদ পেয়েই তাঁরা নির্বাচিত প্রতিনিধি হয়েছেন, তাঁদের কুকুর বলে অপমান করা মানে কালিয়াগঞ্জ বাসীকেই কুকুর বলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার আসল রূপ প্রকাশের জন্য।"
কালিয়াগঞ্জ পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপির গৌতম দাস জানান, 'ভাইস চেয়ারম্যানের বিরোধী দলের উদ্দেশ্যে কুরুচির মন্তব্যের প্রতিবাদ করতেই এবং সাধারণ মানুষকে অবগত করাতেই এই পোস্টার লাগানো হয়েছে।'
কালিয়াগঞ্জ শহরজুড়ে এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক বলেন, 'কাউকে আঘাত করার জন্য এই মন্তব্য করা হয়নি। এটা একটা প্রবাদ বাক্য হিসেবেই ব্যবহার করেছি।
কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার জানিয়েছেন, 'বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই কোনও ইস্যু না পেয়ে এইসব কর্মকাণ্ড ঘটাচ্ছে।'

No comments:
Post a Comment