নতুন আর্থিক বছর আসার আগে লক্ষাধিক কর্মচারীকে বড় উপহার দিল কেন্দ্রীয় সরকার। মোদী সরকার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়িয়েছে। এবার ডিএ বাড়ানো হয়েছে ৩ শতাংশ।
কর্মচারীরা জানুয়ারী ১ থেকে সুবিধা পাবেন
কেন্দ্রীয় সরকার ডিএ ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা ১ জানুয়ারী, ২০২২ থেকে বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। সরকার এখন কর্মচারী ও পেনশনভোগীদের ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগে ৩১ শতাংশের বিধান ছিল।
কেন্দ্রীয় কর্মীরা আগামী মাসের বেতনে ডিএ-র বর্ধিত অংশ পাবেন। এর পাশাপাশি এপ্রিল মাসে কর্মচারীদের তাদের বিগত ৩ মাসের সমস্ত বকেয়াও দেওয়া হবে। মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির পরে, কেন্দ্রীয় কর্মীরা ৭৩,৪৪০ টাকা থেকে ২,৩২,১৫২ ২০ টাকা পর্যন্ত বকেয়া সুবিধা পাবেন। একটি অনুমান অনুসারে, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারের কোষাগারে বার্ষিক ১০,০০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৩১ শতাংশ ডিএ পান। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার ডিএ তিন শতাংশ বাড়িয়েছে। যার ফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা এখন ৩৪ শতাংশ হবে।
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, সরকার বছরে দুবার (জানুয়ারি এবং জুলাই মাসে) ডিএ সংশোধন করে। এর আগে, গত বছরের অক্টোবরে, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩১ শতাংশ করেছিল।
সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটিরও বেশি কর্মচারী।বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীর সংখ্যা ৫০ লাখের বেশি, আর ৬৫ লাখ প্রাক্তন কেন্দ্রীয় কর্মচারী পেনশন পাচ্ছেন। এইভাবে, ডিএ বৃদ্ধি করে ১.১৫ কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হতে চলেছেন।

No comments:
Post a Comment