তাপসীর রূপের রহস্য জেনে নিন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

তাপসীর রূপের রহস্য জেনে নিন

  






বিখ্যাত অভিনেত্রী তাপসী পান্নু রান্নাঘরের নানা সরঞ্জাম দিয়েই ত্বকের যত্ন নেওয়ায় বিশ্বাসী। তাঁর সবচেয়ে পছন্দের ফেস প্যাকটি আপনিও বানিয়ে নিতে পারেন নিজের জন্য।



দুধ, বেসন আর দই দিয়ে একটি মিশ্রণ মাঝেমধ্যেই তৈরি করে নেন অভিনেত্রী। সেটি নিয়মিত মুখে মাখলে ত্বকের জেল্লা বাড়বেই। স্নানের আগে কিছু ক্ষণ সেটি মুখে মেখে রাখুন। তার পর হাল্কা গরম জলে মুখ ধুয়ে নিন। নিয়মিত এ ভাবে যত্ন নিলে ত্বকে ঔজ্জ্বল্য আসবে।



এরই পাশাপাশি নিয়ম করে আট ঘণ্টা ঘুমে বিশ্বাস রাখেন তাপসী। প্রয়োজন মতো ঘুম হলে ত্বক কোমল এবং উজ্জ্বল দেখাবেই। তবে যতই ক্লান্ত থাকুন না কেন, কোনও দিনও মেকআপ নিয়ে বিছানায় যান না। ঘুমের আগে সবটা তুলে ফেলেন। সারা দিন বেশ খানিকটা জলও খান। আর কোনও দিনও শরীরচর্চায় ফাঁকি দেন না। যত কাজই থাকুক না কেন, তিনি শরীরচর্চা করবেনই।

No comments:

Post a Comment

Post Top Ad